জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় এলে হযরতপুরে হবে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নাজিউল্লাহ ভুইয়ান

বিএনপি ক্ষমতায় গেলে কেরানীগঞ্জের হযরতপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির সভাপতিত্বে  কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়নের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজের  নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান  এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, বিএনপি সরকার গঠন করলে হযরতপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে এর উদ্বোধন করবেন।’


অতীতের কিছু ঘটনার উল্লেখ করে আমান উল্লাহ আমান বলেন, ‘এই হযরতপুরেই ফ্যাসিবাদের দোসররা মসজিদে হামলা করেছিল, ইফতার মাহফিল ভেঙে দিয়েছিল, আমার নামেই উল্টো মামলা দিয়েছিল  কিন্তু আল্লাহ তাঁদের বিচার করেছেন। এই বাংলাদেশে তাদের আর কোনো ঠাঁই হবে না।’


অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,
‘নিজেদের সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলো। বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রতিটি গ্র্যাজুয়েট এক বছরের ভাতা পাবে, যাতে চাকরি না পাওয়া পর্যন্ত নিশ্চিন্তে জীবনযাপন করতে পারে।’

তিনি আরও বলেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের আরেকটি আন্তর্জাতিক ভাষায় দক্ষ করে তোলা হবে, যাতে বিদেশে কর্মসংস্থান ও যোগাযোগ সহজ হয়।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম তালুকদার।এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেরা আমান, কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মতিন, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দিন, মডেল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমএ অভি ও আশরাফুল আলম, ছাত্রদলের আহ্বায়ক হাজি সাইফুল ইসলাম, জাসাস আহ্বায়ক শাফায়েত হোসেন ঢালিসহ বিপুলসংখ্যক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযোদ্ধাদের স্মরণে স্থাপনা আজ বেহাল দশা

1

সাইফুর-ইলিয়াসের অসম্পূর্ণ উন্নয়ন কাজ শেষ করার অঙ্গীকার এমএ

2

চরকাউয়া ইউনিয়ান যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ব

3

নওগাঁ-৪৬(১) আসনে বিএনপির প্রার্থী নির্ধারণে তীব্র প্রতিদ্বন্

4

নাসিরনগরে বিষটোপ খেয়ে গৃহবধুর আত্মহত্যা,পরিবারের অভিযোগ শার

5

লংগদু সরকারি মডেল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ

6

শিবচরে ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী নারীর মর্মান্তিক মৃ

7

বদলগাছী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, স

8

জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেডে ফায়ার ফাইটিং প্রশিক্

9

অস্ট্রেলিয়াপ্রবাসীদের মন জয় করে ফিরছেন রিশাদ

10

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বেনাপোলে বন্দর হ্যান্ডেলি

11

মধ্যনগরে ৭০ পিস ভারতীয় মোবাইল ফোন জব্দ করলো বিজিবি

12

টেকসই উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার- স্বতন্ত্র

13

টেকনাফ থানাধীন বাহারছড়া–হোয়াইক্যং পাহাড়ে অপহরণকারী চক্র নির্

14

বাকশালের পর জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দি

15

নাসিরনগরে সাবেক সাংসদ সৈয়দ মোর্শেদ কামালের ১৩ তম মৃত্যু বার্

16

মাদারীপুর- ২ ও ৩ আসনে বিএনপি জামায়াতের মনোনয়নপত্র জমা

17

দালালের খপ্পরে পড়ে সর্বোচ্চ হারাচ্ছে কিরগিজস্তানে আসা রেমিট

18

চৌগাছা-ঝিকরগাছা আসনে বিএনপি ও জামায়াতের মনোনয়ন চূড়ান্ত

19

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব, দেরি হলে সংকট বাড়বে

20