জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি ও যুবদলের দুই নেতার নামে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আনারুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরা। 

রাজনৈতিক প্রতিহিংসা, মিথ্যাচার, ষড়যন্ত্র ও কূরুচিপূর্ণ অপপ্রচারে প্রতিকারের দাবীতে আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবে কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। বড়দল ইউনিয়ন যুবদল আহবায়ক ও চেয়ারম্যান প্রার্থী গোয়ালডাঙ্গা গ্রামের কেরামত মোল্যার ছেলে শরিফুল ইসলাম শরিফ লিখিত বক্তব্য পাঠকালে বলেন, সাতক্ষীরা প্রেস ক্লাবে আমাকে ও উপজেলা বিএনপির সাবেক সদস্য ও বড়দল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রবিউল ইসলামকে জড়িয়ে সংবাদ সম্মেলনে যে অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। প্রকৃতপক্ষে অভিযোগকারী নুর ইসলাম তার স্ত্রীর মামলায় হয়রানী হতে থাকলে আমাকে জানানোর পর আমি তাকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করি। নুর ইসলামের ২য় স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর স্ত্রীর নামে প্রদেয় জমি লিখে নিতে তার শ্যালকের সাথে কথা বলে। আমাকে সনাক্তকারী হিসাবে খসড়া দলিলে স্বাক্ষর করিয়ে নেয়। আমি সরল বিশ্বাসে স্বাক্ষর করেছি মাত্র। তার সাথে এ বিষয়ে আর কোন কথাবার্তা হয়নি। বামনডাঙ্গা গ্রামে জমি জবর দখলের কথা বলা হয়েছে, প্রকৃত ঘটনা হলো, চান্দিবামনডাঙ্গা মৌজায় ২০০৮ সাল থেকে ৮ বিঘা জমি আমার দলীয় সহযোদ্ধা আঃ গফুর তার চাচা আবুল কাশেম, সুরত ও সুরমানদের নিকট থেকে রেজিঃ কোবলা দলিল মূলে খরিদ করে ভোগ দখলে আছে। আঃ মজিদ ও শহিদুল ইসলাম গত ৭ আগষ্ট ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সম্পাদক নির্বাচিত হওয়ার পরে গফুরের উক্ত জমি গায়ের জোরে জবর দখল করতে যায়। গফুর বাধা দিলে তারা ঘটনাস্থল ত্যাগ করে। আঃ মজিদ এলাকার চিহ্নিত চোর ও গদাইপুর গ্রামের আশরাফ হত্যা মামলার এজাহার 'নামীয় আসামী। নুরুল ইসলাম একজন মাদক সেবনকারী, চরিত্রহীন ও ৫ আগষ্ট পরবর্তী অগ্নি সংযোগ ও লুটপাটকারী। তার বিরুদ্ধে গোয়ালডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধার সন্তান ইদ্রিস আলীর বাড়িতে অগ্নিসংযোগ করে ২টি মোটর সাইকেল সহ বিভিন্ন মালামাল লুটপাটের অভিযোগ আছে। সে আমার নির্বাচনী প্রতিপক্ষ বাইনতলা গ্রামের মোঃ আজাহারুল ইসলাম মন্টুর কর্মী ও সমর্থক। আমার ও আমার সহকর্মী বিএনপি নেতা রবিউলের কোন সন্ত্রাসী বাহিনী নেই। ৫আগষ্ট পরবর্তী দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমি ও দলীয় লোকজন মিলে বড়দল ইউনিয়নে শান্তি শৃংখলা রক্ষা করতে আপ্রাণ চেষ্টা করে আসছি। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে প্রতিপক্ষের ইন্ধনে কূ-রুচিপূর্ন বক্তব্য উপস্থাপন ও ভিত্তিহীন অভিযোগ তুলে হয়রানী সহ মানহানী করা হচ্ছে। আর মন্টু আমাকে দল থেকে বহিস্কারের হীন ষড়যন্ত্র হিসাবে নানা অপপ্রচারে লিপ্ত ও সহযোগিতা করছে বলে তিনি দাবী করেন। এসময় ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম, আঃ গফুর, আবু ইউসুফ গাজী, ছাত্রদল কর্মী ফেরদৌস আলী গাজী, সুমন উপস্থিত ছিলেন এবং তাদের (মন্টু দিং) বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানগরের দক্ষিণ বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান সেলিম রেজার

1

আশুলিয়ায় পুলিশ ও পোশাক শ্রমিকদের সংঘর্ষে আহত ২০

2

চোরাচালানের নিউজ করায় সাংবাদিকের উপর হামলা

3

ময়মনসিংহের ১১আসনে ১৯ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, লড়বেন ৬৭

4

বকশীগঞ্জে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানোর অভিযোগে সংবাদ সম্মে

5

গরম চা দিয়ে হাত পুড়িয়ে বন্ধুত্ব হয় না বন্ধুত্ব হয় মন থে

6

আশাশুনির ঐতিহ্যবাহী বড়দল বাজারের বেহাল দশা : দ্রুত সংস্কারের

7

সরাইলের শাহবাজপুর-শাহজাদাপুর সড়কের গার্ডার ব্রিজ নির্মাণে অন

8

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চরকাউয়া নয়ানী

9

ঢাকা–নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন লাইনে সংস্কার কাজ, সাময়িক ভোগা

10

জ্বরাজীর্ণ ভবনে পাঠদান

11

শিবচরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপন: প্রদর্শনী, আলোচনা সভ

12

জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে পাঁচবিবি পাঁ

13

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপির প্রার্থী এমএ হান্নানের মনোনয়ন

14

ডাইনোসর বিলুপ্ত না হলে কী ঘটতে পারত পৃথিবীতে

15

টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

16

নয়ন সম্মুখে নেই তুমি, তবুও আছ নয়নে

17

বিএনপি দল কারায় মসজিদের মুয়াজ্জিনকে অব্যাহতির অভিযোগ

18

মজুদ ও বেশী দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

19

রাজশাহীর দুর্গাপুরে বিধবা নারীকে প্রাাণনাশের হুমকি

20