মোঃ শরিফুল ইসলাম।।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
বাংলাদেশ জিন্দাবাদ
শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।
প্রিয় দেশবাসী, নেতাকর্মী ও শুভানুধ্যায়ীবৃন্দ,
আসসালামু আলাইকুম।বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি, কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জুয়েল রানা, দলের সকল নেতা-কর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
১৯৭৮ সালের এই দিনে, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে।
আজকের এই দিনে আমাদের উচিত—দলের প্রতিষ্ঠার মূল চেতনা, আদর্শ ও উদ্দেশ্যকে বুকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঝাঁপিয়ে পড়া।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বিএনপির একটি অন্যতম অঙ্গসংগঠন হিসেবে বরাবরই মাঠে থেকে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে ভূমিকা রেখে চলেছে এবং আগামীতেও রেখে যাবে।আসুন, আমরা সবাই শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি সত্যিকারের গণতান্ত্রিক ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে একসঙ্গে কাজ করি।
দল বাঁচলে দেশ বাঁচবে, গণতন্ত্র বাঁচবে।
জয় হোক বিএনপি’র, জয় হোক জনগণের।
শুভেচ্ছান্তে,
জুয়েল রানা
আহ্বায়ক
কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল
মন্তব্য করুন