জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বামনায় মিথ্যা ভীত্তিহীন সংবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ সিদ্দিকুর রহমান মান্না  
বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের জাফ্রাখালী গ্রামের মৃত নুরুল হক হাওলাদার গংদের জমাজমি সংক্রান্ত বিরোধ নিয়ে তার পুত্র মো. মজিবুর রহমানের বিরুদ্ধে বরগুনা প্রেসক্লাবে গত ১০ নভেম্বর সংবাদ সম্মেলন করে তার ভাই ইউসুফ হাওলাদারের স্ত্রী আসমা বেগম।
উল্লেখিত সংবাদের প্রতিবাদে মো. মজিবুর রহমান হাওলাদার আজ (৩০ নভেম্বর) রবিবার দুপুরে বামনা সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্যে তিনি জানান আমার পিতার দুই সংসার। আমরা ৩ ভাই ও ৬ বোন এবং আমার ছোট মা। আমাদের মাতা ও পিতা প্রায় ৩২ বছর পূর্বে মৃত্যুবরণ করেছেন। তারপর থেকে আমরা প্রায় ২৮ বছর যাবৎ আমাদের পৈত্রিক সম্পত্তি ভাগ বাটোয়ারা করে যার যার অংশ ভোগ দখল করছি। কিন্তু হঠাৎ করে আমার ভাই ইউসুফের স্ত্রী আসমা বেগম বরগুনা প্রেসক্লাবে আমার বিরুদ্ধে গত ১০ নভেম্বর একটি মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের জন্য সংবাদ সম্মেলন করেন। যাহা দৈনিক গ্রামনগর বার্তা পত্রিকায় ২৪ নভেম্বর  প্রকাশিত হয়। যেখানে উল্লেখ আছে টাকার প্রভাবে তদন্ত প্রভাবিত করা, পারিবারিক ঐক্য বিনষ্ট করে সম্পত্তি এককভাবে ভোগ দখলের উদ্দেশ্যে নিয়মিত হুমকি প্রদান, অপপ্রচার এবং ভয়ভীতি দেখানো, আর্থিক, মানসিক ও সামাজিকভাবে চরম ক্ষতিগ্রস্ত করা।
উল্লেখিত বিষয়ে আমার কাছ থেকে আমার ভাই ও তার পরিবার কোন ধরনে ক্ষতিগ্রস্থ হয় নাই। বরঞ্চ আমার স্ত্রী মমতাজ বেগম ১নং বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদের ৩ বারের নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য এবং আমি ১নং বুকাবুনিয়া ইউনিয়নের সাবেক দফাদার হিসেবে কর্মরত ছিলাম, সব কিছু মিলে আমাদের মান সম্মনের হানিকর সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি ও আমার পরিবারের পক্ষ হতে উল্লেখিত মিথ্যা,  ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদ প্রচারের নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরো উল্লেখ করেন ১০ তারিখে সংবাদ সম্মেলন করে ১১ তারিখে বাড়ির বিভিন্ন জমি হতে মো. আনেছ খাঁ এবং মো. আল আমিন নামে দুইজন ব্যক্তির কু-পরামর্শ নিয়ে গাছের সুপারী সহ অনেক কিছু নিয়ে যায়। আমার ভবিষ্যৎতে কোন প্রকার ক্ষয়ক্ষতি হলে মো. আনেছ খাঁ এবং মো. আল আমিন দায়বদ্ধ থাকিবে।  
এ ব্যাপরে জানতে চাইলে পূর্বের সালিশদার মো. ইউনুুস আলী বলেন, আমরা ২০২১ সালে তৎকালীন উপজেলা চেয়ারম্যান মো. সাইতুল ইসলাম লিটু মৃধাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মৃত নুরুল হক হাওলাদার গংদের জমি অংশ হিসেবে ভাগ বাটোয়ারা করে দেই। কিন্তু বর্তমানে ইউসুফ হাওলাদার মজিবুর হাওলাদারের অংশের জমি জোর পূর্বক দখল করেছে।  
এ বিষয়ে আসমা বেগমের মুঠো ফোনে কল দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায় এবং স্থানীয় লোকজন জানান তিনি ঢাকায় আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ঘর পেলেন অসহায় বিমলা হাজং

1

ব্রাহ্মণবাড়িয়া 'র সরাইলে খালেদা জিয়া 'র রোগমুক্তি ও সুস্থ

2

ন‌ওগাঁর নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর উদ্যোগে উপজেলা দিবস ও উন্নয়

3

নোয়াখালীতে টনসিল-পলিপস অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যুর অভিযোগ

4

কালিগঞ্জে ৮ দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্টে নেংগি চ্যাম্প

5

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা প্রশস্ত করার দাবিতে মান

6

বিএনপি'র উদ্যোগে বিশাল জনসভার আয়োজন

7

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্

8

শ্যামা পূজা, ব্যস্ততায় সময় কেটেছে মৃৎশিল্পী ও আয়োজকদের

9

নিয়ামতপুরে সাতঘরা ফুটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত

10

অচেনা লুকে ‘হৃদায়ম’ নায়িকা

11

আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা বদ্ধ পরিক

12

মফস্বলে সাংবাদিকতায় বাড়ছে জটিলতা বিভাজন আর দলাদলি

13

সংস্কার তো বিএনপির সন্তান: মির্জা ফখরুল

14

সাঁথিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

15

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ): মনোনয়নপত্র সংগ্রহ করলেন ১৭

16

বিখ্যাত শহর ফিলাডেলফিয়া কনভেনশনে 'মুনা কনভেনশন ২০২৫ অনুষ্ঠিত

17

বান্দরবানে শাশুড়ির গোপন ভিডিও করে ব্ল্যাকমেইল গ্রেপ্তার ২

18

কালিয়াকৈরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

19

দিনাজপুরে পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া বন বিভাগের অবৈধ দখলের

20