জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বাবুকে আহ্বায়ক, সোহেল রানাকে সদস্য সচিব করে ঘুড়কা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের নতুন কমিটি অনুমোদন

Md Jake Ullah।।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন ঘুড়কা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ওমর ফারুক বাবুকে আহ্বায়ক এবং সোহেল রানাকে সদস্য সচিব করে গঠিত হয়েছে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সলঙ্গায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক এবং সদস্য সচিব রঞ্জু মুন্সীকে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা ও অনুমোদন করেন।
দলের সাংগঠনিক শক্তি বাড়ানো, স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং রাজনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যেই এ নতুন কমিটি গঠন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
ঘোষিত কমিটিতে মাসুদ রানা সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন,মোঃ খালিদ হাসান, মোঃ আল-আমিন, আল-আমিন শেখ, মোঃ বাবুল আকন্দ, মোঃ জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম শেখ, মনিরুল ইসলাম, মোঃ শামীম, মজনু পাটোয়ারী ও মোঃ হাসমত আলী।
কমিটির অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর ঘুড়কা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী হবে এবং আগামী দিনে স্বেচ্ছাসেবকদলকে জনসম্পৃক্ত কর্মসূচিতে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় নেতৃবৃন্দ।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রঞ্জু মুন্সী বলেন, দলীয় সিদ্ধান্তের ভিত্তিতেই এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে ঘুড়কা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল আরও সুসংগঠিত ও সক্রিয় হবে।
স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, এ কমিটি আগামীতে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে কনকনে শীত, জনজীবন স্থবির

1

শরৎ শেষে এলো বর্ষা, নিয়ামতপুরে পানিতে পড়ে এক ব্যক্তির মৃত্

2

গোমস্তাপুর সীমান্তে পাঁচ জনকে পুশইনের সময় বিজিবির হাতে আটক

3

সিরাজগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ

4

পাবনায় ডা. শফিকুর রহমান চাঁদাবাজ-দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্ত

5

সিলেটের শাহপরান এলাকায় উন্নয়নের অঙ্গীকার হাবিবুর রহমানের

6

কাঠালিয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

7

আমাদের আরো সচেতন হওয়া প্রয়োজন

8

অদম্য নারীদের সংবর্ধনায় অনুপ্রেরণামুখর আয়োজন নান্দাইলে

9

ধামরাইয়ে নিখোঁজ অটো চালকের মরদেহ উদ্ধার

10

চাঁপাইনবাবগঞ্জ জামাতের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষা

11

মোহনগঞ্জে শিক্ষকের বেত্রাঘাত ভয়ে ৪ শিক্ষার্থী আহত

12

কালিয়াকৈরে গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ

13

ভূরুঙ্গামারীতে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা শামসুল হক গ্র

14

বগুড়ায় ২ কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

15

যশোর-১ আসনে প্রার্থী পরিবর্তন চেয়ে তারেক রহমানের কাছে ৮৯ নেত

16

নরসিংদী-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সরদার সাখাওয়াত হ

17

হিন্দু ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে, যাকে খুশি তাকে ভোট

18

গোবিন্দগঞ্জে বিএনপি মনোনয়ন নিয়ে তৃণমূলে তীব্র অসন্তোষ

19

ভাঙ্গুড়ার আব্দুল জব্বার হলেন পাবনা জেলা প্রাইভেট হাসপাতাল

20