জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

বান্দরবান মাতামুহুরী নদীতে পর্যটক সোহানের মৃত্যু

মো: জসিম উদ্দিন 

বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে মোঃ সোহান (২৭) নামের এক পর্যটক নিখোঁজের ২২ ঘন্টা পর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম।

টানা ২২ ঘন্টা অভিযানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে প্রায় ৪০ ফুট পানির নিচ থেকে সোহানের লাশ উদ্ধার করে। এসময় লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন ও নিহতের স্বজনরা এবং লামা পর্যটন মালিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শুক্রবার (০৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় লাশ উদ্ধার করা হয়৷

নিখোঁজ মোঃ সোহান ঢাকার মিরপুরের ইউসিবি চত্বর এলাকার আবু হান্নান সরকারের ছেলে। নিহতের স্বজন ও একসাথে গোসল করতে নামা বন্ধু শাকিল লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়ে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে লামা মাতামুহুরি নদীর তীরঘেঁষে সাদা পাথর এলাকায় হোয়াইট পিক স্টেশন রিসোর্টে আসেন মোঃ সোহান ও তার বন্ধু মোঃ শাকিল নামের দুই পর্যটক। দুপুরে তারা দুজন রিসোর্টের পাশে থাকা মাতামুহুরী নদীতে একসাথে গোসল করতে নামে। এসময় পানির স্রোতে সোহান ডুবে গিয়ে নিখোঁজ হন। ওই সময় সাথে থাকা মোঃ শাকিল সাঁতার কেটে উপরে উঠতে সক্ষম হন।

বন্ধু শাকিল জানান, দুজন একসাথে মাতামুহুরী নদীতে গোসলে নামলে স্রোতের টানে সোহান ডুবে যায়। সাথে সাথে রিসোর্টে এসে জানালে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

লামা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবদুল্লাহ জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে নিখোঁজ পর্যটককে উদ্ধারে চেষ্টা চালানো হয়। শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি টিম উদ্ধার কাজে যুক্ত হয়। টানা ২২ ঘন্টা অভিযানে আমাদের ডুবুরি দল ঘটনাস্থলের প্রায় ৪০ ফুট পানির নিচ থেকে সোহানের লাশ উদ্ধার করে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন জানান, নিখোঁজ পর্যটক সোহান এর লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে লাশ স্থানান্তর করা হয়েছে। কারো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি৷

লামা রিসোর্ট মালিক সমিতির আহবায়ক দেলোয়ার হোসেন রফিক বলেন, গতকাল থেকে লামা রিসোর্ট মালিক সমিতির নেতৃবৃন্দ ও হোয়াইট পিক স্টেশন রিসোর্টের কর্তৃপক্ষ উদ্ধার অভিযানে ছিল। লাশ পরিবহনকারী ফ্রিজিং এম্বুলেন্স সংগ্রহ ও আইনী প্রক্রিয়া শেষ করতে সহায়তা করা হয়েছে। তিনি সকল পর্যটকদের ঝর্ণা ও নদীতে গোসল করতে সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়ায় জামায়াত মনোনীত প্রার্থীর নির্বাচনী সভা অনুষ্টিত

1

ভাঙ্গুড়ায় বিদ্যালয়ে চৌকি, বিশ্রাম নেন প্রধান শিক্ষক ও তার

2

জার্মানিতে জাসাসের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

3

চাঁপাইনবাবগঞ্জে ১২ গ্রাম হেরোইন সহ একজন মাদক ব্যবসায়ী আটক

4

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মির্জা ফয়সল আম

5

বাহাদুরপুরে টলির ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির

6

আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন

7

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালক

8

চট্রগ্রাম ভাটিয়ারী পুরাতন জাহাজের মালামালের দোকানে আগুন

9

সরাইলে কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন ইউএনও মোশারফ

10

অশ্রুসিক্ত আবেগে প্রিয় শিক্ষক রাজকুমার দাসকে ঘিরে শেষ অধিবে

11

কাজিপুরে ধানের শীষের পক্ষে সেলিম রেজার বিশাল মিছিল ও সমাবেশ

12

ক্যান্সার আক্রান্ত অবুঝ শিশু আরাফাতকে বাঁচাতে এগিয়ে আসুন-সাহ

13

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৪০ জন গ্রেফতার

14

দিনাজপুর জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা

15

ঝালকাঠি শামীম তালুকদার ও বাবুর মার জানাযা সম্পন্ন

16

বেনাপোল দিয়ে ভারত থেকে ১৩ হাজার ৫২৮ মেট্রিকটন চাল আমদানি

17

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত

18

নওগাঁ -১, জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ রায়হানের কবর জিয়ারতে

19

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নরসিংদী জেলা শাখার পক্ষ থেকে ইং

20