আবদুর রউফ আশরাফ
প্রকাশঃ 21-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

বানিয়াচংয়ে এনআরবিসি ব্যাংকের শাখা উদ্বোধন

বানিয়াচংয়ে এনআরবিসি ব্যাংকের উপজেলা শাখা উদ্বোধন করা হয়েছে। উপজেলা পর্যায়ে ব্যাংকিং সেবার পরিধি আরও বিস্তৃত করতে বুধবার (২১ মে) সকাল ১১ ঘটিকায় এনআরবিসি ব্যাংক লিমিটেড আনুষ্ঠানিকভাবে তাদের নতুন উপজেলা শাখার উদ্বোধন করে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এফভিপিও সিলেট জোনের জোনাল হেড মোঃ কামরুল হাসান। বানিয়াচং উপজেলা শাখার ম্যানেজার রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও এসিস্টেন্ট অফিসার সুমাইয়া বিনতে জিয়াউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ লুৎফুর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, এনআরবিসি ব্যাংক সিলেট শাখার ম্যানেজার আব্দুল কাদের তালুকদার, পূবালী ব্যাংক বানিয়াচং শাখার ম্যানেজার নোমান মিয়া, হবিগঞ্জ শাখার ম্যানেজার আলাউদ্দিন সাব্বির, ব্যবসায়ী হোসাইন রাসেল প্রমুখ। পরে ফিতা কেটে নতুন শাখার উদ্বোধন করেন প্রধান অতিথি। এরপর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, উন্নয়নকে তৃণমূলে পৌঁছে দিতে হলে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতেই হবে। এনআরবিসি ব্যাংক উপজেলা পর্যায়ে শাখা খুলে সাধারণ মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে। আমরা দেশের প্রতিটি প্রান্তে আমাদের সেবা পৌঁছে দিতে চাই। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাফর আহমদ সিরাজী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজিবপুরে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

1

'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষ্যে নোবিপ্রবি ছাত্রদলের আল

2

ইতালির ইমিগ্রেশন ও নাগরিকত্ব ব্যবস্থায় একাধিক পরিবর্তন

3

রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে অতিরিক্ত দায়িত্বে

4

বিরলে দুই পাখি শিকারির কারাদণ্ড ও অর্থদণ্ড

5

পোস্টাল ব্যালটের নকশায় পরিবর্তনের সিদ্ধান্ত ইসির

6

দিনাজপুর ৫ আসনে তালা মার্কায় ভোট চেয়ে স্বতন্ত্র প্রার্থী এ

7

ঝিনাইদহ কালীগঞ্জে সোনালী ব্যাংকের ভেতর কৌশলে টাকা চুরি, থানা

8

দখল-দূষণে বিপন্ন সরু নালায় পরিণত তাড়াইলের নরসুন্দা নদী

9

মীরসরাইয়ে হানাদার মুক্ত দিবসে বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জ

10

মধুখালীতে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে নাকাল জনজীবন

11

ঝালকাঠিতে ৬ লিটার মদ সহ মাদক ব্যবসায়ী আটক

12

বাঁশখালীর পরিবার পরিকল্পনা কার্যালয়ে দুদকের অভিযান ঘুষের টা

13

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের পরিবারের দান করা জমিতে এতিমখানা

14

জনবান্ধব সেবায় তাড়াইল থানা

15

বেগমগঞ্জে যুবলীগ নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

16

নির্বাচন সামনে রেখে ফুলবাড়ী থানা পরিদর্শন

17

ফরিদপুরের আলফাডাঙ্গায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

18

টঙ্গীতে দুই সন্তানকে হত্যার দায় স্বীকার মায়ের

19

লালমাইয়ে বাগমারা উওর ইউনিয়ন বেগম জিয়া'র রোগমুক্তি চেয়ে দোয়া

20