জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বাঞ্ছারামপুরে আওয়ামীলীগ নেতা আবু মুছার খুনিদের দ্রুত গ্রেফতারে দাবীতে মানববন্ধন

মোঃ নাছির উদ্দিন বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছলিমাবাদ ইউনিয়নের সাবেক মেম্বার ও আওয়ামীলীগের সহ-সভাপতি আবু মুছা সরকারকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং প্রকৃত খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে ছলিমাবাদ ও বাঞ্ছারামপুর উপজেলায় সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

 মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকালে  সকালে প্রথম মানববন্ধনটি হয় ছলিমাবাদ বাজারে ইউনিয়নবাসীর আয়োজনে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমবেত হয়ে পুনরায় মানববন্ধনে বক্তব্য রাখেন বক্তারা। এ সময় বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

খোঁজ নিয়ে জানা গেছে, নিহত মুছা মেম্বারের মেয়ে সোনিয়া আক্তার বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় আশরাফবাদ গ্রামের সায়েম মিয়াকে প্রধান আসামি করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আবু মুছা সরকারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা বলেন, “মুছা সরকারের মতো সৎ ও জনপ্রিয় একজন মানুষকে নৃশংসভাবে হত্যা করা এলাকার জন্য বিরাট ক্ষতি। হত্যাকারীরা যতই প্রভাবশালী হোক, আমরা ফাঁসি ছাড়া শান্ত হবো না।”
বক্তারা দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে আসামিদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা জাসাসের আহ্বায়ক এম. এ. সালাম, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ রফিক মিয়া,  নিহতের মেয়ে সোনিয়া আক্তার, ছেলে জয় সরকার, উজ্বল মিয়াসহ শত শত সাধারণ মানুষ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তারা মুসা হত্যার প্রতিবাদে বিশাল মিছিল বের করে স্লোগান দেন।

এ ব্যাপারে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ হাসান জামিল খান জানান,  ভিকটিমের পরিবার কর্তৃক অভিযোগ দায়ের করতে বিলম্ব করেন। ভিকটিমের পরিবার আজ সকালে অভিযোগ দিলে অভিযোগ গ্রহণ করে উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চান্দিনা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওনের ৩১ দফা লিফলেট বিতর

1

বিএনপির বিদ্রোহী প্রার্থী সৈকত ভোটের মাঠে থাকায় ধানের শীষের

2

বারহাট্টায় সততা স্টোর উদ্বোধন ও আলোচনা সভা

3

সিকৃবিতে বিজিই অনুষদের যুগপূর্তি উদযাপন

4

লোহাগড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

5

আসন্ন এয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে কাউনিয়ায় আইনশৃঙ্খলা

6

নোয়াখালীতে তরুণ দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনু

7

মহান বিজয় দিবসে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে নেই দৃশ্যমান প্রস্তু

8

বরিশ চরকাউয়ায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন

9

লোহাগড়ায় বিদেশি পিস্তল ও গুলি সহ প্রবাসী যুবক গ্রেফতার

10

নির্বাচনে বিএনপি জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

11

সাতক্ষীরায় বিপুল পরিমান ইয়াবা, নগদ টাকা ও অস্ত্রসহ মাদক সম্র

12

শাকিবের ‘বরবাদ’ আরও ভালো হতে পারত কি

13

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার উদ্যোগে ম

14

রাজনৈতিক কর্মকাণ্ডে বিসিসি কর্মচারীদের না জড়ানোর নির্দেশ

15

দিনাজপুর ৫ আসনের প্রতীক বরাদ্দ প্রার্থী ও সমর্থকদের মাঝে উৎস

16

দিনাজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

17

ইভটিজিং এর প্রতিবাদ করায় নৈশ প্রহরীর ওপর হামলা- মানববন্ধনে শ

18

সৃজনশীলতার বিস্ময় বহুমাত্রিক অনুপ্রেরণার আলোকশিখা

19

চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির ভরসা ক্লিন ইমেজ প্রার্থী সরওয়ার জা

20