জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বাঘাইছড়িতে মাছের ট্রাকে পাঁচারকালে বস্তাভর্তি ভারতীয় সিগারেট জব্দ

জগৎ দাশ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের নলবনিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করেছে বিজিবি। শুক্রবার (২১নভেম্বর)রাত ১০টার দিকে ২৭ বিজিবি মারিশ্যা জোনের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ১৪৫০ প্যাকেট (মোট ১৪৫ কার্টুন) ভারতীয় সিগারেট এবং ঢাকা মেট্রো–ন–১৫৯৩৮২ নম্বরের একটি মিনি ট্রাক পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।

জানা যায়, জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদের নির্দেশে মারিশ্যা জোনের সহকারী পরিচালক এডি মো. হাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল নলবনিয়া এলাকায় অবস্থান নেয়। এ সময় পাহাড়ি গহিন পথে রেখে যাওয়া পরিত্যক্ত ট্রাকটি সন্দেহভাজন মনে হলে তল্লাশি চালানো হয় এবং এতে লুকানো অবস্থায় প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়।

বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ বলেন,
“আমরা পাহাড়ি অঞ্চলে অবৈধ চোরাচালান ঠেকাতে বদ্ধপরিকর। সীমান্ত এলাকাকে চোরাচালানমুক্ত রাখতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

সম্প্রতি বাঘাইছড়ির দুর্গম সীমান্ত এলাকা হয়ে ভারতীয় নকল বা অবৈধ পণ্য, বিশেষ করে সিগারেট, বিড়ি, মাদকদ্রব্য ও ভোগ্যপণ্যের চোরাচালান বেড়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, কিছু প্রভাবশালী ও সংঘবদ্ধ সিন্ডিকেট পাহাড়ি পথ ব্যবহার করে নিয়মিত এসব অবৈধ পণ্য পাচার করছে। এতে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে স্থানীয় বাজারে নকল পণ্যের প্রবাহ বাড়ছে, যা জনস্বাস্থ্যকেও ঝুঁকির মুখে ফেলছে।

নতুন করে বিপুল পরিমাণ সিগারেট জব্দের ঘটনায় আবারও স্পষ্ট হলো; বাহক পরিবর্তন হলেও সিন্ডিকেট নেটওয়ার্ক আগের মতোই সক্রিয়। বিজিবি বলছে, এসব অবৈধ কার্যক্রম বন্ধে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হবে এবং প্রয়োজন হলে অতিরিক্ত টহলও মোতায়েন করা হবে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা না গেলেও ট্রাক এবং জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ঝিনাইদহে জেলা ইমাম সম্মে

1

চৌদ্দগ্রামে মিতল্লা সড়ক নির্মাণে অনিয়ম

2

নড়াইলে হিন্দু প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

3

মিরসরাইয়ে মানারুল কোরআন একাডেমির গ্র্যাজুয়েশন সিরিমনি

4

ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ বরিশাল-১ বিএনপি

5

নিয়ামতপুরে ইসলামী জলসায় বিএনপি প্রার্থী জননেতা জনাব মোঃ মো

6

পটুয়াখালীর দশমিনায় ককটেল বিস্ফোরণ ও লুটপাট ঘটনায় মামলা

7

সাংবাদিক হত্যার প্রতিবাদে শরীয়তপুরের ডামুড্যা কেন্দ্রীয় শহীদ

8

সাড়ে ১৫ বছর আ’লীগের লোকজনও ভোট দিতে পারেনি: প্রেস সচিব

9

নওগাঁর পোরশায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম

10

ঈশ্বরদী বাইপাস স্টেশনে ট্রেনে কাটা অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

11

মুন্সিগঞ্জ–৩ আসনে রিকশা মার্কার শক্তিশালী প্রচারণা

12

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) দিন

13

রায়গঞ্জে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

14

নোয়াখালী ৫ ধানের শীষের প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিলেন আলহাজ

15

সেনবাগে ছাত্রদল কর্তৃক "মেধা সংবর্ধনা-২০২৫" অনুষ্ঠিত

16

বান্দরবানের রেইচা চেকপোস্টে ১ রোহিঙ্গা নারী ও ১ ভুয়া এনজিও অ

17

ঈশ্বরদীর দাশুড়িয়ায় উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

18

আগৈলঝাড়ায় শাটডাউন কর্মসূচি উপেক্ষা করে বাশাইল বাজারে স্বাভাব

19

গাবতলীতে ডিসির সঙ্গে বিভিন্ন শ্রেণির মানুষদের সাথে মতবিনিময়

20