জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

বাঘাইছড়িতে বিজিবি চেকপোষ্টে বেসামরিক যানবাহন দুর্ঘটনায় এক যুবক নিহত

‎মো: জসিম উদ্দীন।।

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় রাত আনুমানিক ২.৪০ ঘটিকায় মাঝিপাড়া হতে মারিশ্যাগামী ০১টি বেসামরিক ট্রাকযোগে চোরাচালানী মালামাল নিয়ে আসার তথ্য পাওয়া যায়।

‎
‎মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি অবগত করা হয়েছে।
‎
‎মারিশ্যা জোন (২৭ বিজিবি) বিজ্ঞপ্তিতে বলা হয় গত রাতে গোপন তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ কচুছড়ি বিজিবি ক্যাম্প কর্তৃক একটি ফাঁদ পাতা হয় এবং গাড়ীটি সড়ক নিরাপত্তা ডিউটি চেকপোষ্টে আসার পর তল্লাশীর নিমিত্তে থামার জন্য সংকেত প্রদান করা হয়। ট্রাকের চালক বিজিবির সংকেত উপেক্ষা করে চেকপোষ্টের ব্যারিকেড ভেঙ্গে ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় ০১ জন আরোহী রাস্তার পার্শ্বে পড়ে গিয়ে চিৎকার করতে থাকে। উক্ত চিৎকারের শব্দ শুনে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে টর্চ লাইট মেরে দেখতে পায় ০১ জন বেসামরিক ব্যক্তি (নাম-শুভ চাকমা (১৮), পিতা-ধনময় চাকমা, গ্রাম-শিশকমুখ, পোষ্ট-থানা-বাঘাইছড়ি ও জেলা-রাঙ্গামাটি) রাস্তার পার্শ্বে গুরুতর আহত অবস্থায় পড়ে চিৎকার করছে এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।
‎
‎পরবর্তীতে ব্যাটালিয়ন সদর হতে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করতঃ দ্রুত রোগীকে ০১টি এ্যাম্বুলেন্সযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসা প্রদান করা হয়। পরবর্তীতে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক কর্তৃক রোগীর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার নিমিত্তে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ ১৩

আগস্ট ২০২৫ তারিখ ০০৫০ ঘটিকায় মৃত্যুবরন করেন।
‎
‎উল্লেখ্য যে, হাসপাতাল এবং পুলিশি কার্যক্রম শেষে অভিভাবকের নিকট লাশ হস্তান্তর করা হবে বলে জানা যায়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

1

কালিগঞ্জের বিষ্ণুপুরে বোরো ধানের বীজতলা নষ্টের অভিযোগ

2

শীত নিয়ে সারাদেশে দুঃসংবাদ

3

বান্দরবানের লামায় চেয়ারম্যানদের স্বাক্ষর দিচ্ছেন বিএনপি নে

4

উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে রাস্তায় সিলেটবাসী, আরিফুল হকের নেতৃ

5

কিশোরগঞ্জে জামায়াত,জাতীয় পার্টি ও হিন্দু ধর্মাবলম্বীদের ব

6

চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ারী মো: জাফর-২৫ এক যুবক আ*ত্ন*হ*ত্য

7

ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ বরিশাল-১ বিএনপি

8

প্রিপেইড মিটার লাগাতে জনতার রোষানলে পালালো নেসকো'র কর্মচারী

9

দারিপাল্লা প্রতীকে নির্বাচনি লড়াইয়ে থাকছেন আনোয়ারুল ইসলাম রা

10

নরসিংদীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

11

চট্টগ্রাম-৮ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাছেরের সমর্থ

12

শরৎ শেষে এলো বর্ষা, নিয়ামতপুরে পানিতে পড়ে এক ব্যক্তির মৃত্

13

দেবর–ভাবির প্রেম, অতঃপর ভাবির রহস্যজনক মৃত্যু; নেপথ্যে অভিযু

14

তিনি কেবল আপোষহীন নেত্রী নন তিনি অপরাজেয় রানি

15

আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির কে 'সম্মান

16

বাবার পদাঙ্ক অনুসরণ করে চলছে ব্যারিস্টার রুমিন ফারহানা

17

ঈশ্বরগঞ্জের নির্বাচনী মাঠে ত্রিমুখী লড়াইয়ের জন্ম নিয়েছে

18

আমখোলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে জাতীয় খেলা কাবাডি প্রতিযোগিত

19

নোয়াখালীর সেনবাগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির ম

20