জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বাগেরহাটে বাসের বাংকার থেকে ১১ কেজি গাজাঁ

শেখ শামীম হাসান 


বাগেরহাটে ১১ কেজি গাজাসহ আনোয়ার হোসেন (৫৫) নামের এক মাদক কারবারিকে  আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার (১৮ জানুয়ারি) রাতে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্টান্ডে দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্যাসী করে গাজাসহ এই মাদক কারবারিকে আটক করে মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম।

আটক মাদক কারবারি  আনোয়ার হোসেন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা এলাকার আব্দুল হাকিমের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্যাসী চালাই আমরা। ওই বাসের বাঙ্কার থেকে একটি কালো ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগে ১১ কেজি গাজা ছিল। আনোয়ার হোসেন নামের ওই মাদক কারবারি  কচুয়ার এক মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহের জন্য ঢাকা থেকে এই গাজাঁ নিয়ে আসছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক এই মাদক ব্যবসায়ীকে বাগেরহাট সদর থানায় সোপর্দ করা হবে।

তিনি আরও বলেন, মূলত কুমিল্লা-ব্রাক্ষ্মনবাড়িয়া সীমান্ত থেকে গাজাঁ সংগ্রহ করে একটি চক্র ঢাকায় মজুত করে রাখে। পরবর্তীতে সুযোগ অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে তারা এই মাদক   সরবরাহ করে। এই মাদক ব্যবসায়ী এই চক্রের সদস্য। তার সাথে অন্য যারা জড়িত আছে, তদন্তপূর্বক তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবচরে অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ ও গাভ

1

গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ২

2

নেত্রকোনা পূর্বধলা উপজেলার বিএনপি কর্মী "হেলালী"এলাকাবাসীর চ

3

ঝিনাইদহ-২ আসনের ৫৭ হাজার সনাতনীর ভোটারদের ভোট কেন্দ্রে যাবেন

4

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তা ন

5

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মির্জা ফয়সল আম

6

রাজিবপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্

7

বিলুপ্তির পথে গরুর হাল

8

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দ

9

নোয়াখালীতে তরুণকে কুপিয়ে হত্যা

10

ঈশ্বরগঞ্জে উচ্ছেদ অভিযান, ব্যবসায়ীদের সহযোগিতা স্বতঃফুর্ত

11

ডিএনসিতে রনি–আমেনার দাপট

12

বেলকুচিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

13

চৌদ্দগ্রামের একই পরিবারের পাঁচজন নিহত

14

সাগর পথে মালয়েশিয়া গমনকালে ১০জন দালালসহ ২৭৩ জন ভিকটিমকে আটক

15

বরগুনা তালতলীতে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মশালা অনুষ

16

বেলকুচিতে আরাফাত রহমান কোকো স্মৃতি স্বরণে ফাইনাল ফুটবল টুর্ন

17

নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ

18

গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার - জননেতা সেলিম রেজা

19

কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দলে

20