একরামুল হক পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিবাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সদর ইউনিয়নের মোহাম্মদ পুর ৪ নং ওয়ার্ডের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার( ২ সেপ্টেম্বর ২০২৫) বাদ মাগরিব পানছড়ি উপজেলার মোহাম্মদ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মোহাম্মদ পুর ইউনিটের সভাপতি হাফেজ মো. কাউছারের সভাপতিত্বে মোহাম্মদ পুর ইউনিটের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।এই সময় বক্তারা বলেন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা ও ইসলামিক সরকার গঠনে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশ জামায়তে ইসলামীর পাশে থাকার আহ্বান জানান।এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পানছড়ি উপজেলা শাখার সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক হাফেজ মো. নুরুজ্জামান, প্রচার সম্পাদক মো. আবুল কাসেম, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন পানছড়ি উপজেলা শাখার সভাপতি মো. মোজাম্মেল হোসেন, সদর ইউনিয়ন শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন, ও উল্টাছড়ি ইউনিয়ন শাখার সভাপতি মো. সৈয়দ মনজু প্রমুখ।
মন্তব্য করুন