জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বরিশালে গর্ভবতী যুবতীর রহস্যজনক মৃত্যু

Abit Hassan




 বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফিরেই পরিবারের সবার অজান্তে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ইভা বেগম (২১)। খবর পেয়ে শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে।

মৃত ইভা বেগম মুলাদী উপজেলার কাচির চর গ্রামের আনোয়ার আকনের মেয়ে ও গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামের আক্কাস হাওলাদারের স্ত্রী। গত পাঁচ মাস পূর্বে ইভা বেগমের বিয়ে হয়। মৃতের স্বামী নলচিড়া বাজারের মুদি ব্যবসায়ী আক্কাস হাওলাদার বলেন-শনিবার বিকেলে তার স্ত্রী ইভা বেগম বাবার বাড়ি থেকে তাদের বাড়িতে আসেন।

পরবর্তীতে ওইদিন দিবাগত রাত সাড়ে সাতটার দিকে স্ত্রীর জন্য নলচিড়া বাজার থেকে তিনি (আক্কাস) চটপটি নিয়ে বাড়িতে আসেন। এসে দেখেন ঘরের মধ্যে তার স্ত্রী ইভা বেগম গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তাৎক্ষনিক তিনি চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে এসে থানা পুলিশকে খবর দেয়।

আক্কাস হাওলাদার আরও বলেন, খোঁজ নিয়ে জানতে পেরেছি ইভা বেগমের সাথে অন্য এক ছেলের পরকীয়া সম্পর্ক রয়েছে। ধারনা করা হচ্ছে পরকীয়া প্রেমিকের সাথে অভিমান করেই ইভা আত্মহত্যা করেছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য আজ রোববার (১৬ নভেম্বর) সকালে মর্গে প্রেরণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনতার বন্ধু ফাউন্ডেশনের নবীন বরণ ও কমিটি পরিচিতি সভা

1

মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে 'ফিশিং ট্রলার' জলদস্যুদের কবলে

2

আনোয়ারা স্টুডেন্টস এসোসিয়েশনের ৪৪ সদস্যের কার্যনির্বাহী পরিষ

3

পোরশায় ভোট গ্রহণ কর্মকর্তাদের ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট

4

গণভোটের মাধ্যমে রাষ্ট্রের সকল কাঠামো সংস্কারের আওতায় আসবে- শ

5

হান্নান মাসউদকে হত্যার হুমকি দেয়া সেই যুবক গ্রেপ্তার

6

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ

7

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

8

মুক্তাগাছার দাওগাঁও ইউনিয়নে ফসলি জমি থেকে অবৈধ মাটি কাটার ম

9

বুড়িমারী ইউনিয়ন যুবদলের ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

10

নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১

11

বিএনপি সরকার গঠন করলে আধুনিক সিলেট গড়তে কাজ করবে

12

দক্ষিণ সুরমায় ভারতীয় পণ্যসহ দুই নারী চোরাকারবারি আটক

13

সিলেটের পর এবার চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনেও প্রার্থী পরিবর

14

গোয়ালন্দে কর্মবিরতিতে দুইটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়

15

দিল্লির রাজনীতির মারপ্যাঁচে বাংলাদেশ-ভারত সম্পর্কের তিক্ততা

16

বাঞ্ছারামপুরে বিস্ফোরক মামলায় ৪ যুবলীগের নেতা গ্রেপ্তার

17

বাবাকে হারানোর এক মাস মাকে হারিয়ে অসহায় হামিম

18

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৩।টি পিস্তল ও ৬ রাউন্ড গুল

19

খাসরাজবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত

20