জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

বদলগাছীতে ৯০০ পিস এ্যাম্পলসহ আটক -১

নওগাঁর বদলগাছীতে মাদকবিরোধী অভিযানে ৯০০ পিস আমদানি নিষিদ্ধ বুফারপেইন এ্যাম্পলসহ মাদক কারবারি রবিউল ইসলাম (২৮)-কে আটক করেছে বদলগাছী থানা পুলিশ।
সোমবার (২৬ মে) সকাল সাড়ে ১০ টায় বদলগাছীর চারমাথা মোড়ের নওগাঁ বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটককৃত রবিউল ইসলাম (২৮) দিনাজপুর জেলার বিরামপুর থানার কাটলা গ্রামের খাইরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
থানা সূত্রে জানা গেছে, ২৬ এপ্রিল সোমবার সকাল সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের এসআই জিয়াউর রহমান, এএসআই আজিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বদলগাছীর চারমাথা মোড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় জয়পুরহাট থেকে নওগাঁগামী বাসে তল্লাশি করে সোর্সের দেওয়া তথ্যমতে, সন্দেহভাজন রবিউল ইসলামকে তল্লাশি করে কালো পলেথিনে মোড়ানো অবস্থায় ৯০০ পিস আমদান নিষিদ্ধ বুফারপেইন এ্যাম্পল উদ্ধার করা হয়। 
জানতে চেয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিছুর রহমান মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান , গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে জয়পুরহাট থেকে নওগাঁগামী বাসে তল্লাশি চালিয়ে কালো পলিথিনে কলমীশাকের নিচ থেকে ৯০০ পিস নিষিদ্ধ এ্যাম্পল উদ্ধার করে তা জব্দ করা হয়েছে। 
এ ব্যপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের এই মাদকবিরোধী অভিযান পরিচালনা চলমান রয়েছে এবং ভবিষ্যতে চলতে থাকবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা জামায়াতের মহিলা কর্মীদের প্রচারণায় বাধা ও হেনেস্থা

1

তাড়াশ পৌর প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ওসি হাবিবুর রহমানকে শ

2

বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণে

3

সিলেটের শাহী ঈদগাহ এলাকা থেকে জুয়া খেলার সময় ৭ জন গ্রেপ্তার

4

এটি ‘বড় ভূমিকম্পের আগাম বার্তা

5

বগুড়ায় পৃথক অভিযানে গাঁজা-ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী

6

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৩।টি পিস্তল ও ৬ রাউন্ড গুল

7

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নওগাঁয় ভোট গ্রহণ কর

8

মোটরসাইকেলের ধাক্কায় ঘাটাইলে বৃদ্ধ নিহত

9

বান্দরবানের লামায় প্রশাসনের বিরুদ্ধচারণকারীদের বিচার চেয়ে ম্

10

চট্টগ্রাম বন্দরে চরম উত্তেজনা, শনি ও রোববার শাটডাউন ঘোষণা

11

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১১ লক্ষ টাকার মদ ও দুটি গরু জব্দ করে

12

বড়দিন ও টানা তিন দিনের ছুটিতে পর্যটনকেন্দ্রে উপচে পড়া ভিড়

13

দ্বিতীয় সপ্তাহে দ্বিগুণ সিয়ামের ‘জংলি’

14

সেনবাগে ৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

15

নরসিংদী-২ আসনে ড. মঈন খানের মনোনয়নপত্র জমা

16

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সিরাজগঞ্জে গভীর শোক

17

সালথা উপজেলার গোট্রি ইউনিয়নে শামা ওবায়েদ ইসলাম রিংকু নির্বাচ

18

জমি তুমি কার

19

হোসেন্দীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপ

20