জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় হত্যা মামলায় দুই যুগ পর আসামীর যাবজ্জীবন কারাদণ্ড

শাহজাহান আলী।।

বগুড়ার শিবগঞ্জে দুই যুগ আগে কৃষক আনোয়ারুল ইসলাম হত্যা মামলায় আজিজুর রহমান নামের এক আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
 ২৩ জুলাই(বুধবার) দুপুরে বগুড়া জেলার  অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাজু আহমেদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পরপরই আসামীকে কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সালের ১ জুন শিবগঞ্জ উপজেলার কৃষ্ণপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে আনোয়ারুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন আসামী আজিজুর রহমান। ঘটনার পরপরই পুলিশ তাকে গ্রেফতার করে এবং তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়ার নানা সময়ে আসামী জামিনে থাকলেও শেষ পর্যন্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত তাকে দোষী সাব্যস্ত করেন।
মামলার ১৬ জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের ভিত্তিতে আদালত আজিজুর রহমানকে যাবজ্জীবন সাজার পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা করেন। এ জরিমানার মধ্যে ৯০ হাজার টাকা নিহতের পরিবারকে এবং ১০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা হবে।
বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আজাদ হোসেন তালুকদার বলেন, দীর্ঘদিন পর এই রায়ে ভুক্তভোগী পরিবার সন্তুষ্টি প্রকাশ করেছে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় এটি একটি গুরুত্বপূর্ণ নজির বলে মনে করেন তিনি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীর মুক্তিযোদ্ধ এডভোকেট ফজলুর রহমান হাসপাতালে ভর্তি

1

তুষখালী ইউনিয়নের গুদিঘাটায় পথসভা শেষে জনগণের সঙ্গে মতবিনিময

2

কয়েক দিনের ব্যবধানে শার্শায় আবারও ভ্যান ছিনতাই

3

আমাদের আরো সচেতন হওয়া প্রয়োজন

4

গলাচিপায় মহাশ্মশানে দিপাবলী উৎসবকে ঘিরে পুণ্যার্থীদেরে মিলন

5

বেলকুচিতে নাইট ফুটসাল চ্যাম্পিয়নলীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত

6

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি শহিদ রাকিবুলের বাবা-মা

7

রায়গঞ্জ ও উল্লাপাড়ায় অবৈধ ইটভাটায় অভিযান

8

ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড

9

পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ সদর থানার অভিযান

10

অফিস টাইম ফাকি,অফিসে বসে মেহমানদারি সরকারি কর্মকর্তার

11

মোটরসাইকেলের ধাক্কায় ঘাটাইলে বৃদ্ধ নিহত

12

নির্বাচিত হলে শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগের দৃশ্যমান পরিবর্তন

13

মাদারীপুরে -ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের মহাসমাবেশ ও বিক্ষোভ

14

গোলাপি ঠোঁট পেতে ঘরোয়া উপায়গুলো জেনে রাখুন

15

এশিয়ান টেলিভিশন ফুলবাড়ী উপজেলা প্রতিনিধির উদ্দ্যোগে কম্বল

16

সয়াবিন ও শিল্পে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দ

17

মানব পাচার চক্রের তিন সদস্য আটক করেছে উল্লাপাড়া পুলিশ

18

দুর্নীতিবিরোধী মানববন্ধনে তারুণ্যের আহ্বান

19

শালিখায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা

20