বরিশালের সদর উপজেলা চরকাউয়া ইউনিয়ন নয়ানী গ্রামে একটি ইটভাটা প্রতিষ্ঠান ফুজি ব্রিকস-এর মালিক মোঃ নুরুর বিরুদ্ধে অনিয়ম ও দখলবাজির গুরুতর অভিযোগ তুলেছেন এলাকাবাসী। স্থানীয়দের দাবি, প্রায় দুই হাজার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা বর্তমানে এই ইটভাটার কার্যক্রমের কারণে চরমভাবে হুমকির মুখে পড়েছে।
স্থানীয় বাসিন্দা মোঃ রিপন হাং বলেন:
> “বর্ষাকালে আমাদের চলাচলের পথ একেবারে নষ্ট হয়ে গেছে। ফুজি ব্রিকস কর্তৃপক্ষ জোর করে অবৈধভাবে মাটি ভর্তি ট্রলার ছোট্ট খালে নামাচ্ছে। খালের ওপর একটি ছোট কালভার্ট বসিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। প্রশাসন সব দেখেও চুপ করে আছে। আগের আওয়ামী লীগ সরকারের আমলে নুরু নিজেকে ডোনার পরিচয়ে ক্ষমতা দেখাত, এখনো সে একই কায়দায় কাজ চালিয়ে যাচ্ছে।”
অন্য এক বাসিন্দা মোঃমাসুম হাওলাদার অভিযোগ করে বলেন:
> “নুরু এখনো স্থানীয় সন্ত্রাসী কিছু লোকের ছত্রছায়ায় থেকে এসব অনিয়ম করছে।”
মোঃ জাহাঙ্গীর সিকদার নামে আরেক বাসিন্দা বলেন:
> “আমাদের জমির বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তারা জোর করে মাটি কেটে নিচ্ছে। বাধা দিলে স্থানীয় সন্ত্রাসী দারা হুমকি দেয়। বাধ্য হয়ে আমরা আইনের আশ্রয় নিয়েছি।”
তিনি আরও অভিযোগ করেন:
> “রাতের অন্ধকারে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু ভরাট করা হয়। সকালে আমরা বাধা দিলে আবারও পাইপ বসানোর চেষ্টা করে। বিষয়টি থানা এবং সাংবাদিকদের জানানো হয়েছে।”
এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা হস্তক্ষেপ করলে নুরুর ছেলে থানার অভিযোগ কথা স্বীকার করে । কিন্তু পরে তিনি আরও লোকজন ডেকে এনে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে ।
ফুজি ব্রিকসের মালিক মো. নুরুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের প্রশ্ন—
“প্রশাসন কীভাবে এত বড় অনিয়ম চোখ বুজে মেনে নিচ্ছে? কে বা কারা এই দখলবাজিকে মদদ দিচ্ছে?”
এ ব্যাপারে যথাযথ তদন্ত ও দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
মন্তব্য করুন