জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুর-১ আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী শাহ মোহাম্মদ আবু জাফর

 মোঃ ইমরান মোল্লা

 আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী–মধুখালী–আলফাডাঙ্গা) আসনে প্রার্থী ঘোষণা করেছে নবগঠিত রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। জোটটির পক্ষ থেকে সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফরকে এই আসনের মনোনয়ন দেওয়া হয়েছে।


মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটভুক্ত দলগুলোর সমন্বয়ে মোট ১১৯টি সংসদীয় আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু ফরিদপুর-১ আসনের প্রার্থী হিসেবে শাহ মোহাম্মদ আবু জাফরের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

শাহ মোহাম্মদ আবু জাফর ফরিদপুর-১ আসনের একজন প্রবীণ ও পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি চারবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী লীগ, বাকশাল, জাতীয় পার্টি এবং সর্বশেষ ২০০৫ সালের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক নিদর্শন "সেনাপতি দিঘি"

1

চাঁপাইনবাবগঞ্জে আসছে নেশার জন্য ব্যাথার ঔষধ ট্যাপেন্টাডল

2

দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে ১৩তম বিভাগীয় বার্ষিক ক্রীড

3

কালকিনিতে শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

4

শৈলকুপায় কিশোরী গণধর্ষণের শিকার গ্রেফতার-৩

5

টবগী ইউনিয়নে মহিলা দলের নির্বাচন প্রচারণা

6

শাবিপ্রবিতে বহিষ্কারাদেশ নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

7

আদানির বিদ্যুৎ-ফাঁদ: একতরফা চুক্তির মাশুল আর কতকাল

8

গলাচিপায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের জনসভা জনসমুদ্রে পর

9

‎দাঁড়িপাল্লা মার্কার এমপি পদপ্রার্থী মু.আনোয়ারুল ইসলাম রাজু

10

তারাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আর নেই

11

৪নং সায়েস্তাবাদ ইউনিয়ানের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

12

শাবিতে স্পিকার্স হান্ট ৪.০: সেরা স্পিকার নিভিতা

13

হাকিমপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও

14

জাল জন্মনিবন্ধনে গ্রাম পুলিশ নিয়োগ

15

সিরাজগঞ্জের রায়গঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের মাস

16

টাঙ্গাইলের মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

17

মণিরামপুর পৌর ইসলামী আন্দোলনের ৯ নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ

18

শিবচরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপন: প্রদর্শনী, আলোচনা সভ

19

সরাইলে মাধ্যমিকের ২৬.২১, মাদ্রাসার ৪৬.৩৭ ভাগ বই আসেনি, সংকট

20