ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড় এলাকায় একটি বাড়িতে মাদক লেনদেনের খবর পেয়ে অভিযান চালায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর একটি দল।
ফরিদপুর সেনা ক্যাম্প সুত্রে জানা গেসে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাত ১০টায় ফরিদপুর সেনা ক্যাম্পের একটি টহল দল জানতে পারে যে, জনতা ব্যাংকের উপরের একটি বাসায় মাদক ব্যবসা চলছে।
তৎক্ষণাৎ সেনা টহল দলটি কোতোয়ালি থানা পুলিশের একটি দলকে সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযানে অংশ নেয়। অভিযানে নাসির উদ্দিন হীরা (৪৫) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট এবং তিনটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায়, হীরা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা সরবরাহকারী হিসেবে পরিচিত এবং তার জনতা ব্যাংকের ৩য় তলায় বাসাটি ছিল মাদক সরবরাহ ও বিতরণের অন্যতম কেন্দ্র।
আটক ব্যক্তিকে এবং জব্দকৃত মাদক ও অস্ত্র ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
সেনা ক্যাম্প সূত্র মতে জানা যায়, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে।)
মন্তব্য করুন