জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরে বাবার সামনে মেয়েকে পুড়িয়ে হত্যা,স্বামীকে যাবজ্জীবন কারাদন্ড দিলো আদালত

সাদ্দাম হোসেন সোহান।।

যৌতুকের জন্য নির্যাতন করে বাবার সামনে মেয়েকে পুড়িয়ে হত্যার ঘটনায় স্বামীকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে ফরিদপুরের আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ বছরের কারাদন্ডের আদেশ দেন বিচারক। সোমবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এই আদেশ দেন দন্ডপ্রাপ্ত ওই আসামীর নাম রয়েল মন্ডল। সে জেলার সদর উপজেলার পরানপুর গ্রামের হালিম মন্ডলের ছেলে।মামলার এজাহার, পরিবার ও আদালত সূত্রে জানা গেছে, তিন সন্তান হওয়ার পরেও বিভিন্ন সময়ে যৌতুকের জন্য মলিনার উপর নির্যাতন করতো স্বামী রয়েল ও তার পরিবারের সদস্যরা। এরই ধারাবাহিকতায় ২০১১ সালের 
১৬ ফেব্রুয়ারী যৌতুকের জন্য রয়েল মন্ডল ও তার পরিবারের সদস্যরা স্ত্রী মলিনাকে মারপিট করে হাত পা বেধে রাখে। খবর পেয়ে ওইদিন বিকেলে মলিনার বাবা আ. রহমান জামাইয়ের বাড়ি গিয়ে মেয়ের এই অবস্থা দেখে ভেঙ্গে পরেন। এসময় রয়েলের পরিবারের সদস্যদের সাথে তার তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে রাত ৮ টার দিকে মেয়েকে নিয়ে তিনি নিজের বাড়ির উদ্যেশ্যে রওনা দিয়ে কিছুদূরে আসার পরেই জামাই রয়েল মন্ডল ও তার সঙ্গী সাথীরা তাদের উপর হামলা করে মারপিট করে। 
একপর্যায়ে মলিনাকে তার বাবার কাছ থেকে টেনে পাশের গম খেতে নিয়ে শরীরে পেট্রোল ঢেলে আগুন 
ধরিয়ে দেয় আসামী ও তার সাথীরা।পরে সেখান থেকে স্থানীয়দের সহায়তায় রাত ১০ টার দিকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে 
ভর্তি করা হয় মলিনাকে। মলিনার অবস্থা খারাপ হলে রাতেই চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার সময় ফেরীঘাটে তার মৃত্যু হয়। 
পরে মলিনার বাবা আ. রহমান বাদী হয়ে কোতয়ালী 
থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে ৪ জনকে অভিযুক্ত করে প্রতিবেদন দেয় পুলিশ।
মামলার দীর্ঘ সাক্ষ্য প্রমান শুনানী শেষে রয়েলের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় আজ আদালত এই রায় দেন। মামলার অন্যান্য 
আসামীদের অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের খালাস দেয় আদালত।
তবে মলিনার পরিবারের সদস্যরা এই রায়ে ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। রায় ঘোষনার পরই তারা 
কান্নায় ভেঙ্গে পরেন, তারা আসামীর মৃত্যু দন্ডের রায় প্রত্যাশা করেছিলেন বলে জানান।
আদালতের পাবলিক প্রসিকিউটর গোলাম রব্বানী 
ভুইয়া রতন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 
রাস্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট। এইপাশের গম খেতে নিয়ে শরীরে পেট্রোল ঢেলে আগুন 
ধরিয়ে দেয় আসামী ও তার সাথীরা।
পরে সেখান থেকে স্থানীয়দের সহায়তায় রাত ১০ টার 
দিকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে 
ভর্তি করা হয় মলিনাকে। মলিনার অবস্থা খারাপ হলে 
রাতেই চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় নিয়ে 
যাওয়ার সময় ফেরীঘাটে তার মৃত্যু হয়। 
পরে মলিনার বাবা আ. রহমান বাদী হয়ে কোতয়ালী 
থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯ জনকে 
আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে ৪ জনকে অভিযুক্ত করে প্রতিবেদন দেয় পুলিশ।
মামলার দীর্ঘ সাক্ষ্য প্রমান শুনানী শেষে রয়েলের 
বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত 
হওয়ায় আজ আদালত এই রায় দেন। মামলার অন্যান্য আসামীদের অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের খালাস দেয় আদালত।
তবে মলিনার পরিবারের সদস্যরা এই রায়ে ক্ষুব্দ 
প্রতিক্রিয় ব্যক্ত করেছেন। রায় ঘোষনার পরই তারা 
কান্নায় ভেঙ্গে পরেন, তারা আসামীর মৃত্যু দন্ডের রায় 
প্রত্যাশা করেছিলেন বলে জানান।
আদালতের পাবলিক প্রসিকিউটর গোলাম রব্বানী 
ভুইয়া রতন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 
রাস্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট। এই রায়ের মধ্য দিয়ে সমাজে যৌতুকে দাবী ও যৌতুকের দাবীতে হত্যার মত অপরাধ কমে আসবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলের কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা বহিষ্কা

1

ডিমলায় প্রেমের সম্পর্ক ঘিরে সেনা সদস্যসহ আটক পাঁচ

2

সাপাহারে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

3

দিনাজপুর-৫ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও প

4

বড়মা বাইতুল কোরআন মাদ্রাসায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্

5

বৃক্ষ বিতারন কর্মসূচি

6

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

7

মেহেরপুরে জামায়াতে ইসলামীর দুই প্রার্থী নমিনেশন পেপার উত্তোল

8

শিবচরে কৃষিতে নতুন সম্ভাবনার আলো

9

রাজশাহীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

10

ভালো নেই রাজবাড়ী জেলা টিমের অন্যতম ফুটবলার লিওন

11

ইলিশ রক্ষায় জনসচেতনতায় হাইমচরে নিবন্ধিত জেলেদের মাঝে বৈধ জাল

12

কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবস পালিত

13

ভূরুঙ্গামারীতে মহিলাদের নিয়ে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

14

কুড়িগ্রামে ১ আসনে বিএনপির মনোনীত প্রাথী সাইফুর রহমান রানার প

15

হাতিয়ায় তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে উচ্ছ্বসিত দলের নেত

16

‎ঝিনাইদহে জাল সনদে চাকরি ও অর্থ আত্মসাতের দায়ে শিক্ষকের ৭ ব

17

দশমিনায় নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের র

18

নাসির নগরে শীতের আগমনে লেপ- তোষক তৈরীর কাজে বাড়ছে ব্যস্ততা

19

হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটালিয়ান(৫৫) বিজিবি কতৃক শীত বস্ত্র

20