ইফতিয়ার আহম্মেদ পুলক
প্রকাশঃ 6-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

ফতুল্লা স্টেডিয়ামের সামনে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ জুলাই) সকালে ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। মরদেহটির দুই হাত, চোখ ও গলা আঘাতের চিহ্ন রয়েছে। তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় জানা সম্ভব হয় নি। তবে নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম (ওসি) বলেন, যুবকের পরনে কালো গেঞ্জি ও কালো ফুল প্যান্ট ছিলো। এছাড়া তার দুই হাতে ও গলায় রশি দিয়ে বাঁধার দাগ রয়েছে। ডান চোখও আঘাতের কারণে ফুলা রয়েছে।
তিনি আরও বলেন, ধারণা করছি অন্য কোথাও এ যুবককে হত্যা করে স্টেডিয়ামের সামনে সড়কের পাশে ফেলে গিয়েছে। আমরা পরিচয় শনাক্তের জন্য চেষ্টা করছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলা-২ আসনে জোটের স্বার্থে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে নি

1

আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের বাসে আগুন

2

শ্রীমঙ্গলে ‘ইয়ামাহা চ্যাম্পিয়ন অব দ্য কার্ভস’-এর জমকালো আস

3

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

4

কক্সবাজার ৪( উখিয়া-টেকনাফ) বিএনপির প্রার্থীকে হত্যার হুমকি দ

5

টাঙ্গাইলের কালিহাতীতে ধর্ষণের শিকার কিশোরী

6

কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় সংবর্ধন

7

মহান মুক্তিযুদ্ধ, শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও গণতন্ত্র শীর্ষক

8

তাড়াশে ঈদগাহ মাঠ দখল নিয়ে সংঘর্ষ

9

টাঙ্গাইলের সখীপুরে ফুটবল খেলা দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় য

10

মৌলভীবাজারে লিটন হত্যা মামলার আসামী গ্রেফতার

11

মানবতাবিরোধী অপরাধ নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমা

12

বদলগাছী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, স

13

সিলেটের নতুন এসপি: আমাদের বড় দুটি চ্যালেঞ্জ সাইবার অপরাধ ও ক

14

বিরামপুরে ভোট কেন্দ্রে পরিদর্শন ও উঠান বৈঠক করেন অতিরিক্ত ডি

15

কাউনিয়ায় পুলিশ ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম বাবলু'র 'স্মৃতিচার

16

ইতিহাস কখনো জোর করে মুছে ফেলা যায় না

17

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ধানের শীষের নির্বাচনী জনসভায় জনতার

18

টাংগাইলের নাগরপুরে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত শ

19

চুয়াডাঙ্গায় সংসদ নির্বাচনে দুটি আসনে ১১ টি মনোনয়নপত্র জমা

20