জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

প্রায় ১৪ হাজার কেজি পাম তেল আত্বসাতের অভিযোগ পুলিশের উপর

 
গোলাম জাকারিয়া
চাঁপাইনবাবগঞ্জের আদর্শ গ্রুপ অফ কোম্পানির  ১৩ হাজার ৯৫০ কেজি পাম তেল জব্দের পর আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে। শনিবার চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন আদর্শ গ্রুপ অব কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাদিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, পরিচালক খাইরুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

যদিও পুলিশ পাম তেল আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলছে, অন্য একটি মামলায় চোরাই পণ্য হিসেবে জব্দ করে আদালতে জমা দেয়া হয়েছে তেলগুলো। 

সংবাদ সম্মেলনে সাদিকুল ইসলাম দাবি করেন, আদর্শ গ্রুপ অব কোম্পানীর প্রতিষ্ঠান আদর্শ ব্রাদার্স ভাণ্ডারের নামে ক্রয় করা ১৩ হাজার ৯৫০ কেজি (৭৫ ড্রাম) পাম তেল  গত ২১ নভেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে নিজস্ব ট্রাকে চাঁপাইনবাবগঞ্জ আনা হচ্ছিল। যার আনুমানিক মূল্য ২৩ লাখ ২১ হাজার ২৫০ টাকা। পথে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশ পাম তেলসহ ট্রাকটি আটক করে। 

বিষয়টি নিয়ে রায়গঞ্জ থানার ওসির সঙ্গে যোগাযোগ করার পর মালামাল ক্রয়ের মেমোসহ অন্যান্য কাগজপত্রের ফটোকপি জমা দেয়া হয়। কিন্তু ওসি তেল ও ট্রাক ফেরত না দিয়ে নানান টালবাহানা শুরু করে। পরবর্তীতে জানানো হয় তেল ও ট্রাক আদালতের মাধ্যমে ফেরত নিতে হবে। 

সাদিকুল ইসলাম বলেন, ২৫ নভেম্বর সিরাজগঞ্জের আদালতে গিয়ে জানতে পারি ট্রাকটি অন্য একটি মামলায় জব্দ করে পুলিশ। তবে ট্রাকে থাকা পাম তেল জব্দ তালিকায় নেই। 

তিনি বলেন, এরইমধ্যে অবৈধভাবে ট্রাক ও ১৩ হাজার ৯৫০ কেজি পাম তেল জব্দ করে আত্মসাতের অভিযোগে রায়গঞ্জ থানার ওসি কে. এম মাসুদ রানা ও এসআই ফিরোজসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

রায়গঞ্জ থানার ওসি (সদ্য বদলি) কেএম মাসুদ রানা বলেন, ওই ট্রাকে যে তেল পাওয়া গেছে তা একটি চোরাই গোডাউন থেকে লোড করা হয়েছে। পুলিশ তেলসহ ট্রাকটি জব্দ করে আদালতে জমা দেয়। এখন বিষয়টি আদালতের মাধ্যমেই নিষ্পত্তি হবে। 

একই দাবি করে পুলিশের রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, পাম তেল আত্মসাতের অভিযোগ অবান্তর। তেল আত্মসাতের কোন সুযোগ নেই। অন্য একটি ছিনতাই মামলায় তেলগুলো জব্দ দেখিয়ে আদালতে জমা দেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে বিয়ের প্রলোভনে শারিরীক সম্পর্ক বিয়ে করতে অস্বীকার

1

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দিনাজপুর পৌর তাঁতীদলের দ্বিবা

2

সিলেটের নতুন এসপি: আমাদের বড় দুটি চ্যালেঞ্জ সাইবার অপরাধ ও ক

3

মিতংগ্যা মার্মা কর্তৃক পাড়াবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত

4

অবৈধ ইটভাটা বন্ধের পক্ষে এলাকাবাসী

5

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার

6

৯ মাস পর খুলেছে সেন্টমার্টিন কিন্তু পর্যটক শূণ্য

7

কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না: হাসনাত আবদুল্লাহ

8

ঝালকাঠি -২ আসনে ধানের শীষের প্রার্থী'র সাথে বিএনপি নেতৃবৃন্দ

9

সীতাকুণ্ড ভাটিয়ারী মাটিটা রোডস্হ মাদ্রাসার হুজুরের বিরুদ্ধে

10

নাভারণে হিরো বাইক প্লাজা টেকনিশিয়ান ও মিডিয়াদের সাথে মতবিনিম

11

সোনাগাজীতে যুবদল কর্মীকে অস্ত্রের নাটক সাজিয়ে ফাঁসানোর অভিযো

12

চৌদ্দগ্রামে আল আমিন হজ্জ ট্রাভেল উদ্যোগে হজ্জ যাত্রীদের মি

13

শিবগঞ্জে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা

14

মাদারীপুরে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে ট্রাক উল্টে আহত ১

15

মাদারীপুরের ঐতিহ্য "শ্রীশ্রী সরস্বতী পূজার" প্রস্তুতি সম্পন্

16

নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

17

মিনিয়াপলিসে গুলির ঘটনা ও ভাঙা আমেরিকার রাজনীতি

18

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে মাসিক মিটিং ও বর্ধিত সভা অনুষ্ঠিত

19

অনলাইন জুয়া: ক্ষণিকের আনন্দে হারিয়ে যাচ্ছে এক প্রজন্ম

20