জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

প্রাণিসম্পদ সেবায় চরম অব্যবস্থাপনা, বঞ্চিত পানছড়িবাসী

মোঃ আকরামুল হক

"পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সাধারণ মানুষ প্রাণিসম্পদ রক্ষায়  ও চিকিৎসা সেবা হতে  সুবিধা বঞ্চিত হচ্ছে । বারবার  তাগাদা দেওয়ার পরও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের টনক নড়ছে না " দীর্ঘদিন থেকে  এমন অভিযোগ ভুক্তভোগীদের। এলাকাবাসী উর্ধ্বত্বন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।   




অনুসন্ধানে জানা যায়, উপজেলার প্রাণিসম্পদ হাসপাতালে প্রতিনিয়তই দুর দুরান্ত থেকে লোকজন হাস-মুরগী,ছাগল, ভেড়া,গরু , মহিষ ও শুকরের রোগ বালাইয়ের সেবার জন্য আসেন। মাঝে মাঝে হাসপাতালের লোকজন থাকলেও থাকে না ঔষধ। এমন ভোগান্তি নিয়ে কয়েক বার উপজেলা প্রশাসনের দ্বারস্থ হলেও সুবিধা পায়নি এলাকার প্রাণি পালনকারী ও খামারিরা। অথচ  তথ্যে উঠে আসে ইউনিয়ন পর্যায়ে সম্প্রসারণ কার্যক্রম  (টিকাদান,খামার পরিদর্শন, উঠান বৈঠক) না করেই সরকারী বরাদ্ধের ঔষধ সমুহ মেয়াদোর্ত্তীন্ন  হলে পশু হাসপাতালের টয়লেট ট্যাংকিতে ফেলে দেয়া হয়। হাসপাতালের র‌্যাকেও রাখা আছে মেয়াদ উর্ত্তিন্ন ঔষধ। 





অসুস্থ ছাগল-গরুর চিকিৎসা নিতে আসা মুসলিম নগরের জেসমিন আক্তার, মোহাম্মদপুরের রফিকুল ইসলাম , কানুনগো পাড়ার দিপক চাকমা সহ অনেকেই অভিযোগ করে বলেন, গাড়ি ভাড়া দিয়ে পশু হাসপাতালে এসেও কোন লাভ হয় নাই। বরং গাড়ি ভাড়াই লস।সেবা নিতে আসায় সরকারী কোন ঔষধ না দিয়ে প্রয়োজনের অতিরিক্ত ঔষধ লিখে বাজার থেকে কিনে নেয়ার জন্য ব্যবস্থাপত্র ধরিয়ে দেয়।



প্রাণির জন্য সেবা নিতে আসা নালকাটার অনিল চাকমা , সাওতাল পাড়ার মাহমুদ জানায় ,সরকারী হাসপাতালে ঔষধ নাই কেনো জানতে চাইলে পশু হাসপাতালের ভিএস ডাক্তার কবির খারাপ আচরণ করেন।



মুরগী খামারী আবুল কালাম জানায়, খামারে মুরগীর বাচ্চা আনার পর থেকে বিক্রি পর্যন্ত সকল সেবায় প্রাইভেট পশু চিকিৎসক দ্বারা করতে হয়। রোগ বালাইয়ের পরামর্শের জন্য তাদের পাই না।  



গরু খামারী মরাটিলার প্রদিপ ত্রিপুরা জানায়, গরুর চিকিৎসার জন্য পশু হাসপাতালের কোন ডাক্তার পাই না।ঔষধ পাই না। এখন বাহিরের পশু ডাক্তারদের দিয়ে ঔষধ লেখিয়ে বাজার থেকে কিনে আনতে হয়।    



পানছড়ি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সুত্র মতে, জনবল কাঠামো অনুযায়ী লোক থাকার কথা  ১০ জন তন্মধ্যে আছে ৫ জন । শুন্য পদ সমুহের মধ্যে - উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা -১জন। উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা/ ভিএফএ ( সম্প্রসারণ) -১জন। এফ,এ,আই /উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ( কৃত্রিম প্রজনন) ১ জন।ড্রেসার ১ জন , অফিস সহায়ক ১ জন ।    
  


বাকি ৫ জনের মধ্যে ভেটেরিনারি সার্জন ১ জন কর্মস্থলে থাকলেও অতিরিক্ত দায়িত্ব নিয়ে ব্যাস্ত  থাকেন। প্রায় সময়ই অফিসে পাওয়া যায় না। উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা/ ভিএফএ ( সম্প্রসারণ) ৩ জনের মধ্যে ২ জন আছেন।  উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ( সম্প্রসারণ)অরুন কান্তি চাকমা মাঠে ও অফিসে অনিয়মিত। উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ( প্রাণিস্বাস্থ্য) নাছির উদ্দিন প্রানী হাসপাতালে বসে থাকলেও অতিরিক্ত দায়িত্ব নিয়ে ব্যাস্ত থাকা ভেটেরিনারি সার্জনের কাছে ঔষধ  থাকায় দিতে পারেন না। ভেটেরিনারি ফিল্ড এ্যাসিস্টেন্ট  শামিম আহম্মেদ নিয়োগের পর থেকেই গড় হাজির। কম্পিউটারে কাজ জানা থাকায় মাস শেষে খাতায় স্বাক্ষর করে অফিস সহকারী, কাম-কম্পিউটার অপারেটরের কাজ টুকু করে দিয়ে বেতন ও অন্যান্য সুবিধা ভোগ করেন।  অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর কমলা চরণ চাকমা কম্পিউটারের কাজ জানা না থাকায় দাপ্তরিক অন্যান্য কাজ গুলো সময় সুযোগে করে নেন।  




উপজেলার ৫ ইউপি চেয়ারম্যানদের সাথে কথা বললে , চেঙ্গী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা জানান, ইউপি চেয়ারম্যানদের সাথে যোগাযোগ করে মাঠ পর্যায়ের সম্প্রসারণ কার্যক্রম পরিচালনার কথা থাকলেও মাঠ পর্যায়ে দপ্তরের কার্যক্রম না করায় ৫টি ইউনিয়নের চেয়ারম্যানগন  তাদের দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে কিছুই জানেন না। প্রতিটা ইউনিয়ন এর চেয়ারম্যান এর সাথে সমন্বয় করে মাঠ পর্যায়ের সম্প্রসারণ কার্যক্রম করতে হয় এটাও করে না। মাঠের কোন কার্যক্রম নাই বললেই চলে।  




ভেটেরিনারি সার্জন ডাক্তার কবির আহাম্মদের কাছে জানতে চাইলে তিনি স্টাফদের অনিয়মিত থাকার বিষয়টি স্বীকার করে বলেন, অফিস স্টাফদের অসহযোগীতার কারনে কোন কাজ সঠিকভাবে করা সম্ভব হচ্ছে না। অফিস সহকারী, কাম-কম্পিউটার অপারেটর কমলা চরণ চাকমা কম্পিউটারের কাজ জানা না থাকায় ভিএফএ শামিম আহাম্মদকে দিয়ে কিছু  কাজ করাতে হয় ,এতে করে ফিল্ডে তার যাওয়া হয় না। তাছাড়াও জনবল কম , বিষয়টি আপনারা দেখেন ।  




এই বিষয়ে জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাক্তার জুলফিকার আলীর কাছে  মোবাইল ফোনে পানছড়ি প্রাণিসম্পদ হাসপাতালের প্রানিসেবা বঞ্চিত বিষয় নিয়ে জানতে চাইলে তিনি অবগত নন জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

1

বিরলে উপজেলা বিএনপি’র আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কা

2

নাসির নগরে শ্রম বিক্রির হাট

3

সেনবাগে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ

4

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ভিপি আইনুল হক এর গভীর

5

দিনাজপুরে ব্যাটারি চালিত তিন চাকার যানবাহন নিয়ন্ত্রণে করণীয়

6

নওগাঁয় পুলিশ সুপারের উপস্থিতিতে রানীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠ

7

অসহায় শিক্ষার্থীর শিক্ষাজীবনে পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবক দল

8

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী না হলে ফ্যাসিবাদ ফিরে আসবেই: প্রধান উপদেষ

9

নবনির্বাচিত সভাপতি বিএনপি নেতা লাভলু, পিরোজপুর চেম্বার অব কম

10

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের সংকট সমাধানের দাবিতে অবস্থান কর্ম

11

টঙ্গীতে দিনভর তীব্র যানজট

12

আদালতের রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণ

13

পাবনার ফরিদপুরে অশ্রুসিক্ত ভালোবাসায় প্রধান শিক্ষকের বিদায়

14

নওগাঁয় ডিবির অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

15

মাদারীপুরের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক নিদর্শন "সেনাপতি দিঘি"

16

মাদারীপুরের-মস্তফাপুরে,৪০ প্রহর ব্যাপি নাম যজ্ঞানুষ্ঠান শুরু

17

মরিচ্যা চেকপোস্ট ৭২ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

18

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বা

19

সমাজকে এগিয়ে নিতে হলে নারীকেও এগিয়ে নিতে হবে- সাতক্ষীরার ড

20