জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

প্রধান শিক্ষকের অপকর্ম আড়াল করতে সাংবাদিকদের হুমকি: সভাপতির নিরব ভূমিকা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নের ঐতিহ্যবাহী ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ে টিকা প্রদানের নামে অর্থ আদায়, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় অভিভাবক ও সচেতন মহল। প্রধান শিক্ষক মো. আনিসুর রহমানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠলেও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এইচ এম সোহাগ হাওলাদারের নিরব ভূমিকা নিয়ে অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ মে বিদ্যালয়ে শিক্ষার্থীদের হেপাটাইটিস বি টিকা প্রদান করা হয়। অথচ সরকারিভাবে এ টিকা বিনামূল্যে দেওয়ার নিয়ম থাকলেও শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৪০০-৫০০ টাকা করে আদায় করা হয়। টাকা আদায়ের কাজে জড়িত ছিলেন প্রধান শিক্ষকের আত্মীয় পরিচয়ধারী ‘নান্টু’ নামের একজন ব্যক্তি। অভিযোগ রয়েছে, ২০২২ সাল থেকে এ ধরনের কর্মকাণ্ড নিয়মিত চলছে।
অভিভাবকরা জানান, টিকা না দিলে পরীক্ষায় অংশ নিতে পারবে না—এমন ভয় দেখিয়ে কোমলমতি শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করা হয়। এমনকি এ প্রক্রিয়ার ভিডিও ফুটেজও রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় সাংবাদিকরা।
দুর্নীতির বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে তা থামাতে কয়েকজন সাংবাদিকের কাছে ফোন করে চাপ প্রয়োগের অভিযোগ ওঠে। সংবাদকর্মীরা দাবি করেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির পক্ষ থেকেই এমন হুমকি ও চাপ এসেছে।
এদিকে অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের দাবি, সভাপতি এইচ এম সোহাগ একজন শিক্ষিত ও সমাজে সুপরিচিত মানুষ হওয়া সত্ত্বেও তিনি প্রধান শিক্ষকের অপকর্মে নীরব ভূমিকা পালন করছেন। এতে দুর্নীতিবাজদের মনোবল আরও বেড়ে যাচ্ছে।
অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক আনিসুর রহমান নিজে নিয়োগ পরীক্ষায় একাধিকবার অকৃতকার্য হওয়ার পরও প্রভাব খাটিয়ে নিজেকে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেন এবং সিনিয়র শিক্ষকদের পরীক্ষায় অংশ নিতে দেননি। এছাড়া, একাধিক শিক্ষক নিয়োগে অনিয়ম ও নতুন শিক্ষককে অপমান করার ঘটনাও রয়েছে তার বিরুদ্ধে।
স্থানীয়দের মতে, বিদ্যালয়ের একটি সরকারি পুকুরের মাটি বিক্রির ঘটনাও ঘটেছে প্রধান শিক্ষকের নেতৃত্বে। এসব অনিয়মের পরিপ্রেক্ষিতে অভিভাবকরা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন,
"টাকা না দিলে পরীক্ষায় বসতে দেবে না—এমন হুমকি শুনেছি নিজের কানে। অনেক অনুরোধ করেও মেয়েকে পরীক্ষায় বসাতে পারিনি। ১০০ টাকাও কম নেয় না।
অভিভাবকদের বক্তব্য, বিদ্যালয়ের মর্যাদা রক্ষায় সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে যথাযথ তদন্ত এবং কঠোর ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রি চিকিৎসাসেবা রাষ্ট্রের সকল নাগরিকের মৌলিক অধিকার — অধ্যক

1

‎ভাঙ্গুড়ায় সাংবাদিক নাহিদ কে হুমকি ও হামলা, থানায় জিডি

2

নোয়াখালীতে বাস চালানোর আড়ালে ইয়াবা ব্যবসা, চালক গ্রেপ্তার

3

চান্দিনা সেবা সংস্থার বাড়েরা ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

4

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৯০তম জন্মবার্ষিকী

5

জয়পুরহাটের আক্কেলপুরে বাবাকে মাঠে ভাত দিয়ে ঘরে ফেরা হলোনা ছে

6

স্মার্ট এনআইডি বিতরণ কার্যক্রম শুরু, এসএমএসে জানা যাবে কার্ড

7

সিলেটে প্রবাসী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি

8

অষ্টগ্রামে সৌন্দর্য বিনষ্ট করার প্রতিযোগিতায় এগিয়ে আছেন সি

9

আর দেখা যাবে না কম্পিউটারের ‘ব্লু স্ক্রিন অব ডেথ’!

10

ধানের শীষের বিজয় মানেই জনগণের মুক্তি হাবিবুর ইসলাম হাবিব

11

সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করবো খোকন তালুকদার

12

গ্রামের মেয়ে মাহাবুবা সুলতানা: স্বপ্নছোঁয়া সাফল্য, ফটিকছড়িতে

13

পটুয়াখালীতে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

14

ময়মনসিংহের যানযট নিরসনে ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মাওলার যোগ

15

সিলেটে ওসমান হাদির খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

16

সারাদিন এসি চালিয়েও নামমাত্র বিদ্যুৎ বিল! সিক্রেট জানুন আপনি

17

লালমাইয়ে ৫৪তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষ

18

রায়গঞ্জের ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শি

19

বাগান বাজারের সামিউলের গবেষণাপত্র স্থান পেল আন্তর্জাতিক সম্ম

20