মোঃ করিম উদ্দিন
প্রকাশঃ 15-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

প্রথম ফ্লাইটে ৪০৮ যাত্রী নিয়ে সিলেট থেকে মদিনায় হজের উদ্দেশ্যে

বুধবার (১৪ মে) বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ বিমানের বিজি-২৩৭ ফ্লাইটটি ৪০৮ জন হজ যাত্রী নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
গত বছরের মতো এবারও সিলেট থেকে ৫টি সরাসরি পরিচালিত হবে। এর মধ্যে আজ প্রথম ফ্লাইট যাচ্ছে সরাসরি মদিনায়। বাকি চারটি ফ্লাইট ২৩, ২৫, ২৬ ও ২৯ মে সিলেট-জেদ্দা রুটে পরিচালিত হবে।
এবার সিলেটের ২ হাজার ৭০০ জন হজযাত্রীদের মধ্যে ২ হাজার ৯০ জন সিলেট থেকে যাবেন ও বাকি হজযাত্রীরা ঢাকা বিমানবন্দর হয়ে যাবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক শাহ নেওয়াজ জানিয়েছেন, সিলেট থেকে ৩৫০ জন ও ঢাকা থেকে ৫৮ জন মোট ৪০৮ জন হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশে ফ্লাইটটি যাবে। এর বাইরে অন্য চারটি ফ্লাইটে ৪১৮জন করে হজযাত্রী প্রতি ফ্লাইটে যাবেন। 
হজ যাত্রীদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় ও হজ যাত্রা যাতে খুবই আরামদায়ক হয় তার জন্য বিভিন্ন পর্যায়ে অনেকগুলো কমিটি কাজ করছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় হজ যাত্রীদের সেবায় কোথাও কোনো ঘাটতি রয়েছে কিনা এসব বিষয় মনিটরিং করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনোয়ার উজ জামান, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বতীপুরে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে নুরুল হুদা বাবুর গণসং

1

নবাবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে ❝ব্লাড ডোনেশন সোসা

2

থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষ থামাতে যুদ্ধবিরতিতে সম্

3

চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

4

লোহাগড়ায় শিক্ষাবিদ নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের ৪১তম

5

৫ মিনিট চার্জে ৩ ঘণ্টা কথা বলা যায় এই স্মার্টফোনে

6

বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন

7

যশোরের কেশবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে মোক্তার আলী

8

বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে এক চিকন সুতার ওপর

9

নতুন জালিয়ারপাড়ায় ৫ বছরের শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মান

10

কাউনিয়ায় সারওয়ার এর বাসায় ফুটেছে দুর্লভ কচুপাতা বাহার ফুল

11

গোয়ালন্দে পিঠা উৎসব অনুষ্ঠিত

12

তারেক রহমানকে স্বাগত জানাতে স্পেশাল ট্রেনে জামালপুরের নেতাকর

13

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত অংশগ্রহণকারীদের মাঝে পু

14

পাহাড়ের শিক্ষার্থীরাও পাচ্ছে টাইফয়েড টিকা

15

কিশোরগঞ্জে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

16

তারাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আর নেই

17

আর দেখা যাবে না কম্পিউটারের ‘ব্লু স্ক্রিন অব ডেথ’!

18

চুরির অভিযোগে ম্যাক্রো-বাস চালক নিহত

19

নীলফামারীতে ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা ট্যাপেন্টাডেলসহ দুই

20