জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

প্রগতিশীল আন্দোলনের কর্মী ও বিশিষ্ট পেশাজীবি সাইফুদ্দিন খালেদ খসরুর স্মরণসভার প্রস্তুতি সভা

মোঃ সাদেক উল্লাহ।।

প্রগতিশীল আন্দোলনের কর্মী ও বিশিষ্ট পেশাজীবি সাইফুদ্দিন খালেদ খসরুর স্মরণসভার প্রস্তুতি সভা আজ বিকালে নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ বৈঠকখানা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়।
সাইফুদ্দিন খালেদ খসরু এর নাগরিক শোকসভা প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোঃ আতিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত ছিলেন সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি ফারুক তাহের, খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির  সাধারণ সম্পাদক বিশ্বজিত বসু, যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মোঃ শাহ আলম, সমাজ সমীক্ষা সংঘের নির্বাহী পরিচালক কল্লোল দাশ, নজরুল সংগীত শিল্পী সংস্থার সভাপতি দীপেন চৌধুরী, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি টিকলু কুমার দাশ, সাবেক যুবনেতা শিহাব চৌধুরী বিপ্লব, সাবেক যুবনেতা রিপায়ন বড়ুয়া, সমাজ সমীক্ষা সংঘের অতিরিক্ত নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ মিনহাজ প্রমুখ।
সভায় বক্তারা সাইফুদ্দিন খালেদ খসরুর স্মৃতিচারণ করে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার শৈশব কৈশোর ও ছাত্র জীবনে তিনি বিভিন্ন মননশীল, ঋদ্ধ, গুণী ব্যক্তিদের নিত্য সংস্পর্শে ছিলেন। একটি সুরুচি সম্পন্ন সাংস্কৃতিক আবহে গড়ে ওঠেছে তার প্রাথমিক বেড়ে ওঠার দিনগুলো।
আমৃত্যু তিনি প্রগতিশীল আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। সাইফুদ্দিন খালেদ খসরু বিশ্বাস করতেন মুক্ত মানুষের মুক্ত সমাজে। যুক্তি ও বুদ্ধির মুক্তিতে সাইফুদ্দিন খালেদ  খসরুর আশাবাদ ছিল সবসময়। তিনি সকলের কাছে একই সাথে আস্থা, ভালোবাসা ও নির্ভরতার মানুষ ছিলেন।
প্রস্তুতি সভায় আগামী ১৩ সেপ্টেম্বর বিকাল ৪টায় নগরীর থিয়েটার ইনিস্টিউট মিলনায়তনে অনুষ্ঠিতব্য সাইফুদ্দিন খালেদ খসরুর স্মরণ সভার সার্বিক প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং উনার গুনগ্রাহী সকলকে উক্ত স্মরণ সভায় উপস্থিত থাকার আহবান জানানো হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে ৩য় স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

1

সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্ত

2

মহিলা দলের সভাপতি নাজমা বেগম এর উদ্যোগে ধানের শীষের পক্ষে নি

3

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়ো

4

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের উদ্যোগে দরিদ্র-অসহায় শীতার্তদের ম

5

ঠাকুরগাঁওয়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীত

6

বগুড়ায় র‍্যাব-১২ এর অভিযানে ৮ বোতল ESkufসহ এক মাদক ব্যবসায়ী

7

ঝালকাঠিতে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশ

8

পাহাড়ের শিক্ষার্থীরাও পাচ্ছে টাইফয়েড টিকা

9

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ

10

মিনিয়াপলিসে গুলির ঘটনা ও ভাঙা আমেরিকার রাজনীতি

11

ঘুষ না পেয়ে নামজারি বাতিল, সেবা গ্রহীতাকে হুমকি, তহশিলদারের

12

কালিগঞ্জ সরকারি হাসপাতাল কার্যত অচল

13

বগুড়ার আদমদীঘির অদুরে নওগাঁগামী একটি বাসের ধাক্কায় সিএনজি উল

14

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস

15

সীমান্তে আহাদ হত্যা, সংঘবদ্ধ সিন্ডিকেট চক্রের সম্পৃক্ততার অভ

16

ইরানে মুদ্রা সংকটে টানা বিক্ষোভ সরকারি ভবনে হামলার চেষ্টা

17

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ

18

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

19

পোরশায় বাক প্রতিবন্ধী এক যুবক নিখোঁজ

20