জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পুলিশ সুপার কাপ” আন্তঃইউনিট ক্যারাম টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন

মোঃ মশিউর রহমান
দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স ক্যান্টিন প্রাঙ্গণে গতকাল অনুষ্ঠিত হলো “পুলিশ সুপার কাপ” আন্তঃইউনিট ক্যারাম টুর্নামেন্ট ২০২৫-এর বর্ণাঢ্য উদ্বোধন। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন।
জেলার বিভিন্ন ইউনিটের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সৌহার্দ্য ও মানসিক বিকাশ বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলা পুলিশের ১৬টি ইউনিট—থানা, ক্যাম্প, ফাঁড়ি, ডিবি, ডিএসবি, পুলিশ অফিস, পুলিশ লাইন্স ও সার্কেল অফিস—অংশগ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ আনোয়ার হোসেন, আরআই, ডিআইও (১), ওসি ডিবি সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
পুলিশ সুপার তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, “ক্রীড়া মননশীলতা ও শারীরিক-মানসিক সতেজতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন পুলিশ সদস্যদের মাঝে দলগত চেতনা, সৌহার্দ্য এবং ইতিবাচক কর্ম-উদ্দীপনা জাগ্রত করে।”
দিনাজপুর জেলা পুলিশের এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগ প্রশংসিত হয়েছে বিভিন্ন পর্যায়ে। আনন্দঘন পরিবেশে শুরু হওয়া এই টুর্নামেন্ট আগামী কয়েকদিনব্যাপী চলবে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশ বাসির কাছে দোয়া চেয়ে

1

নড়াইলে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

2

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চরভদ্রাসনে জামায়াতে ইসলামীর

3

নড়াইলে সামাজিক বনায়নে ব্যাপক সাফল্য

4

হবিগঞ্জে পৌর তাঁতী দলের উদ্যেগে সাবেক প্রধানমন্ত্রী খালেদাজি

5

ঝিনাইগাতী ভারূয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনলাইন গেম,জুয়া ও মাদক

6

কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলা, নিহত ২০ জনের বেশ

7

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতে মাটি ব্যবসায়ীদের জরিমানা

8

সোনালী ব্যাংক সহ ওয়ালটনের নামে ১০ হাজার টাকা উপহারের ভুয়া

9

নড়াইলে দুর্বৃত্তের হামলায় গাছ ব্যবসায়ী নিহত

10

কয়রায় গনধিকার পরিশোধ থেকে উপজেলা সভাপতি সহ ১৬ জন নেতাকর্মী

11

পার্বতীপুরের সাংবাদিকতা অঙ্গনের আলোকবর্তিকা আবদুল কাদির আর ন

12

রাজশাহীতে শিশুশ্রম নিরসনে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

13

খুলনায় মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ–ছাত্রলীগের ২৫ জন আটক: পুল

14

সমস্ত দলে ১ লক্ষ ২০ হাজার টিকাদান কেন্দ্র বন্ধ

15

বাবার ফেলা যাওয়া দুই শিশু বাঁচানো গেল না ১৪ মাসের মোর্শেদকে

16

হারাগাছ থানার অভিযানে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ

17

ঢাকা -ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত -৩

18

কলমাকান্দায় ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে ফ্রি মেডিকেল

19

কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই জন আটক

20