জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

পার্বতীপুরে শীর্ষ নারী মাদক ব্যবসায়ী শাপলা খাতুন গ্রেফতার

মোঃ মশিউর রহমান।।

দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল শুক্রবার রাতে অভিযান চালিয়ে শীর্ষ নারী মাদক ব্যবসায়ী মোছা: শাপলা খাতুনকে মাদকসহ হাতেনাতে আটক করেছে।
জানা গেছে, উপজেলার ৬নং মোমিনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের যশাই মোড় বাজার এলাকায় তার নিজস্ব দোকানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। অভিযানের সময় দোকান ও দেহ তল্লাশী করে কয়েকপাতা নিষিদ্ধ ট্যাবলেট ট্যাপেন্ডাল উদ্ধার করা হয়। পরে তাকে মাদকসহ পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত মোছা: শাপলা খাতুন দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং এর আগেও তিনি বেশ কয়েকবার গ্রেফতার ও হাজতবাস করেছেন। তবুও পুনরায় তিনি একই অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর দাবি, শাপলা খাতুনের কারণে যশাই মোড় এলাকাটি দীর্ঘদিন ধরে মাদকসেবী ও মাদক বিক্রেতাদের আস্তানায় পরিণত হয়েছে। তার গ্রেফতারের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা প্রশাসনের এই পদক্ষেপের প্রশংসা করেছেন।
পার্বতীপুর ডিবি পুলিশের একজন কর্মকর্তা জানান, “মাদকবিরোধী অভিযানে এটি একটি বড় সাফল্য। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে কাউকেই ছাড় দেওয়া হবে না।”
এদিকে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটক শাপলা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, মাদকবিরোধী এই অভিযান এলাকায় ইতিবাচক প্রভাব ফেলবে। তারা আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত এমন অভিযান পরিচালনা করলে সমাজ থেকে মাদকমুক্ত পরিবেশ তৈরি হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ড ভাটিয়ারী মাটিটা রোডস্হ মাদ্রাসার হুজুরের বিরুদ্ধে

1

নওগাঁর নিয়ামতপুরে রসুলপুর ইউনিয়নে মা সমাবেশ অনুষ্ঠিত

2

ঈশ্বরদী বাইপাস স্টেশনে ট্রেনে কাটা অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

3

বুড়িগঙ্গার তলদেশে গ্যাসলাইন লিকেজের মেরামত সম্পন্ন

4

বাঁশখালীতে পেরেন্টস ড্রীম একাডেমী কর্তৃক আয়োজিত ২০২৫ বার্ষিক

5

নোয়াখালী ৫ কবিরহাটে বিএনপির শীত বস্র বিতরন

6

কিশোরগঞ্জ- ৫ (বাজিতপুর-নিকলী) আসনের ভোটোর সমীকরন:জনপ্রিয়তায়

7

তরুণদের হাতেই আগামী বাংলাদেশের নেতৃত্ব

8

গোয়ালন্দে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

9

চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত পুলিশ অফিসার

10

লোহাগাড়ায় আদালতের শর্ত ভঙ্গের অভিযোগ মামলার আসামির বিরুদ্ধ

11

ইন্সট্রাক্টর সালাহউদ্দিন শেখের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে

12

ভূরুঙ্গামারীতে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ কাজে সাহায্যের আবেদন

13

অবিভাগীয় শাখা ডাকঘর ও পোস্ট ই-সেন্টার বছরের পর বছর বন্ধ

14

অধ্যাপক আহমদ হাসান চৌধুরী ফুলতলী সাহেবকে স্বাগত জানাল আল-ইসল

15

ঝালকাঠিতে ট্রলির ধাক্কায় নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু

16

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল

17

এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিজান শ

18

ইতিহাসের দুই সমান্তরাল পথ মিশে যাচ্ছে এক মোহনায়

19

নওগাঁয় বস্তায় আদা চাষে সাফল্যের জোয়ার

20