জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পার্বতীপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত


মোঃ মশিউর রহমান
 
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পরিবেশঝুঁকিপূর্ণ ও আইনবহির্ভূতভাবে পরিচালিত ইটভাটা বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পৌরসভা এলাকা, মমিনপুর ও মোস্তাফাপুর ইউনিয়নে তিনটি ইটভাটায় মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন 
দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা। এছাড়া রিসার্চ অফিসার রুনায়েত আমিন রেজা, সেনাবাহিনী, পার্বতীপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম অভিযানে সহযোগিতা করে।
অভিযানে শাফি ব্রিকস ও বাবা ব্রিকস—এই দুই ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মমিনপুর ইউনিয়নের দর্গাপাড়া এলাকায় অবৈধভাবে পরিচালিত এলএইচবি ব্রিকস ইটভাটার চিমনি সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।
উল্লেখ্য, এর আগের দিন মঙ্গলবার পলাশবাড়ী ও হামিদপুর ইউনিয়নে আরও তিনটি ইটভাটায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিনগর HPL ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫/২০২৬ উদ্বোধনী ম্যাচে মু

1

জামালপুরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা স

2

বাঘাইছড়িতে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

3

গাইবান্ধা-৪ বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সহস্রাধিক নেতাক

4

ত্রেতা-বিক্রেতার ভিড়ে চরভৈরবী মাছ ঘাট

5

দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

6

বিষপানে দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু, মাদ্রাসা শিক্ষককে আটক কর

7

ডিফেন্স এক্স-ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শার্শার মতবিনিময় সভা

8

নির্বাচন প্রতিহত করতে আওয়ামী লীগের স্লোগান ও ঝটিকা মিছিল, আট

9

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় ছাত্রলীগ সহ সভাপতি গ্রেপ্তার

10

ন্যাশনাল লাইফ ইনসুরেন্স পিএলসি, আলফাডাঙ্গা জোনের মাসিক মিটিং

11

কালিগঞ্জে শান্তি, সম্প্রীতি ও সহনশীল সমাজ উন্নয়নে আন্তঃ প্র

12

সিলেটে শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এমসি কলে

13

নোয়াখালীতে নারীসহ আটকের ভিডিও ভাইরাল: স্বেচ্ছাসেবক দল নেতা ব

14

কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কো-অর্ডিনেশন সভা অন

15

হাতীবান্ধায় গভীর রাতে ভুট্টা খেত থেকে হাত পা বাঁধা যুবক উদ্ধ

16

কুয়েটে ‘শাহ্ সিমেন্ট-কুয়েট ইন্টার ডিপার্টমেন্ট ফুটসাল টুর্না

17

সয়াবিন ও শিল্পে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দ

18

জামায়াত জোটে অস্বস্তি, লোহাগাড়ায় এলডিপি নেতাকর্মীদের দলত্যাগ

19

শহীদ বুদ্ধিজীবী দিবসে শিবচরে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশা

20