আব্দুল আলিম
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) রাত পৌনে ৯টার দিকে শহরের সাদেক দফাদার রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন এর নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মশিউর রহমান মন্ডল এর তত্ত্বাবধানে নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে। গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার হন—মোহাম্মদ আব্দুস সালাম (৬৩), কৃষ্ণপুর, পাবনা পৌরসভা, সদর থানা।মোঃ আব্দুর রাজ্জাক (৫৮), কৃষ্ণপুর, পাবনা পৌরসভা, সদর থানা।মোঃ হাবিবুর রহমান (৪২), চর কুরুলিয়া, ঈশ্বরদী, পাবনা।গ্রেপ্তারদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।ডিবি পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান জোরদার করা হবে, যা স্থানীয় সমাজে মাদকমুক্তি ও নিরাপত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষজ্ঞরা মনে করছেন, ধারাবাহিক অভিযান ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে স্থানীয় মাদক চক্রের কার্যক্রম অনেকটাই নিয়ন্ত্রণে আসতে পারে।
মন্তব্য করুন