জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পাবনায় ৯ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা

(ষ্টাফ রিপোর্টার মোঃ শামীম হোসেন ) 


 পাবনা পৌরসভাধীন উত্তর শালগাড়িয়া সরদার পাড়া এলাকায় ৯ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১৫নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের একটি জঙ্গল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। নিহত স্কুল ছাত্রীর নাম হাফসা খাতুন। পিতার নাম হাফিজুর রহমান। বাড়ী সদর উপজেলাধীন মালন্চি ইউনিয়নের পারগোবিন্দপুর গ্রামে। সে শালগাড়িয়া সরদার পাড়া নানা মল্লিক সরদারের বাড়িতে থেকে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে লেখাপড়া করতো।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাড়িতে না ফেরায় নানার বাড়ির লোকজন তাকে খোঁজা শুরু করে। এলাকায় মাইকিং করেও কোনো খোঁজ না মেলায় আশেপাশে তল্লাশি শুরু করা হয়। এক পর্যায়ে রাত ৮টার দিকে তারা বাড়ির পাশের একটি জঙ্গলে হাফসার লাশ দেখতে পায়। খবর পেয়ে পাবনা থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয়রা জানান, মরদেহ উদ্ধার হওয়া জায়গাটি নির্জন এবং সেখানে নিয়মিত এলাকার কিছু বখাটে নেশা করতো। ঘটনার দিন সেখানে তাদের কারো দেখা পাওয়া যায় নি। সেখানে সেদিন পাওয়া যায় ৯ বছরের স্কুলছাত্রী হাবসার লাশ।  স্থানীয়দের ধারণা দুস্কৃতিকারীরা কৌশলে হাফসাকে অপহরণ করে সেখানে নিয়ে ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে রেখে যায়।

ঘটনার পর পুলিশ রমজান (২৮) ও সাব্বির (২৫) নামে দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি।

পাবনা সদর সার্কেল এএসপি শরিফুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম ও পিবিআই এর পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  আগামীকাল লাশের ময়না তদন্ত করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ বলছে, এটি অত্যন্ত সংবেদনশীল একটি ঘটনা। প্রকৃত অপরাধীদের শনাক্তে সব ধরনের প্রযুক্তিগত ও মাঠ পর্যায়ের কার্যক্রম অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রিশালে প্রতিপক্ষের হামলায় আহত-১

1

নিয়ামতপুরে সুবিধাবঞ্চিত নারীদের বিনামূল্যে স্বাস্থ্য ও পুষ্

2

আ.লীগের সময়ের মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়ায় শিবির নেতার ক

3

বাসে যাত্রী সেজে ইয়াবা পাচার

4

ক্রিকেটে কি তবে দিল্লির ‘রাজনৈতিক দাবার চাল’

5

কালিয়াকৈর মহান বিজয় দিবস উদযাপিত

6

ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনি

7

শিশুর প্রতি নিষ্ঠুরতা নয় লেখক: মীর মোঃ রাকিব হাসান

8

ঠাকুরগাঁওয়ে বাসর রাতে মুখ ধোয়ার পর বদলে গেল কনে, আদালতে মামা

9

ঝিনাইদহে নভেম্বরে গণভোটসহ ৫ দফা দাবি আদায়ে জামায়াতের বিক্ষোভ

10

বাঘার পদ্মার চরে এক রাতে চার বাড়িতে ডাকাতি মামলায় একজন আটক

11

তিন শর্তে বাকি জিম্মিদের মুক্তি দিতে চায় হামাস

12

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ

13

ভূরুঙ্গামারীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নতু

14

গলাচিপায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের জনসভা জনসমুদ্রে পর

15

নোয়াখালীতে ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

16

দিনাজপুর জেলা পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

17

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার

18

নবাবগঞ্জে খেজুরের রস সংগ্রহের কাজে ব্যস্ত গাছি

19

মাদারীপুরে কোপানো ও শ্লীলতাহানির ঘটনা সপ্তাহ পার হলেও মামলা

20