জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

পাবনায় পাথর ভর্তি ট্রাকে ফেন্সিডিল ও বিদেশী মদ সহ আটক ২

পলাশ হাওলাদার, স্টাফ রিপোর্টার:



পাবনা জেলার বেড়া উপজেলায় ফেন্সিডিল ও বিদেশি মদসহ দুইজনকে আটক করেছে বেড়া মডেল থানা পুলিশ। সোমবার (২০ অক্টোবর) বিকেল ৫টার দিকে কাগমাইরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ এ.কে.এম হাবিবুল ইসলামের নির্দেশনায় এসআই আলী আজম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় কাগমাইরপাড়া মানিক-মেহেদী হাসান ফুড কর্নারের প্রায় ২০ গজ পশ্চিমে একটি ঢাকাগামী পাথরবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো–১৫-৪৮১৯) থেকে ১৫০ বোতল ফেন্সিডিল ও ১৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।


আটকরা হলেন—মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাসিন্দা ট্রাকচালক সামাউল (৩১), পিতা হাবিবুর রহমান, এবং সহকারী রফিকুল (৩০), পিতা কুসুম মণ্ডল।


বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ এ.কে.এম হাবিবুল ইসলাম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কুমিল্লা থেকে ঢাকার গাবতলীর উদ্দেশ্যে যাওয়া একটি পাথরবোঝাই ট্রাকে মাদক বহন করা হচ্ছে। এরপর অভিযান চালিয়ে আমরা মাদকসহ দুইজনকে আটক করি।”

তিনি আরও জানান, উদ্ধারকৃত ফেন্সিডিল ও বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে মাটি খেকোদের দৌরাত্ম, টপ সয়েল যাচ্ছে ইট ভাটায়

1

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে হ্যান্ড বলে জাতীয় পর্যায়ে বিজয়

2

নাসিরনগরে আইএলএসটি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

3

জামায়াতের সাথে জোট করায় গোয়ালন্দে এনসিপি নেতার পদত্যাগ

4

১৪ই ডিসেম্বর কলমে

5

টাঙ্গাইলের মধুপুরে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরো

6

আলফাডাঙ্গায় শতকোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার,

7

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হলেন মুহাদ্দি

8

শালিখায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা

9

দেশনেত্রীর শেষ বিদায়ে উপস্থিত ছিলেন না উপদেষ্টা মুশফিকুর রহম

10

জাতীয় নির্বাচন সামনে রেখে পাঁচবিবি উপজেলা জামায়াতের নির্বাচন

11

বগুড়ায় জেলা গোয়েন্দার অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

12

কালিগঞ্জে জুমার নামাজ শেষে ব্যবসায়ীকে কুপিয়ে কান বিচ্ছিন্ন দ

13

কিশোরগঞ্জের ছয়টি আসনে প্রতীক বরাদ্দ:কে কোন প্রতীক পেলেন

14

মোহাম্মদপুরে মা-মেয়ে খুনের ঘটনায় গৃহকর্মী আয়েশা ঝালকাঠি থেকে

15

আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড কমিটির অনুমোদন দেন

16

আগৈলঝাড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

17

গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

18

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

19

মাদারীপুরের-গোপালপুরে,গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ

20