জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পানছড়ি তে উপজেলা প্রশাসনের আইন শৃঙ্খলা ও সমম্বয় অনুষ্ঠিত

একরামুল হক, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :

 পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর ২০২৫) সকালে  উপজেলা নির্বাহী অফিসার ফারজানা নাসরিন এর সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাজার ব্যবস্থাপনা, যানবাহন নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এই সময় আলোচনায় উঠে আসে - অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় রোধে পূর্বের নির্ধারিত ভাড়া বহাল রাখা। বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কমিটিকে আরও সক্রিয় করা। মাদকদ্রব্যের ব্যবহার ও ব্যবসা রোধে অভিযান জোরদার করা। অবৈধ পাহাড় কাটা ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ। অবৈধ গাছ কাটা রোধ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগে সকলের সহযোগিতা  কামনা করা হয়। 


অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, পানছড়ি থানা প্রতিনিধি সত্যানন্দ বৈদ্য, ৩ বিজিবি প্রতিনিধি নায়েব সুবেদার দেলোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অরুপ চাকমা, জনস্বাস্থ্য প্রকৌশলী জাফর উল্লাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল গনি, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া,  জামায়াতে ইসলামী বাংলাদেশ পানছড়ি উপজেলা  সভাপতি মো. জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, আনন্দ জয় চাকমা, জয় কুমার চাকমা, সমাজ সেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দিপায়ন চাকমা, তথ্য আপা অন্তরা চাকমা, উল্টাছড়ি ইউপি প্যানেল চেয়ারম্যান আবুল হাসেম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন  উপস্থিত ছিলেন।  

সভায় বক্তারা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং জনসেবার মানোন্নয়নে সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় স্বদলীয় প্রতীক পেলেন ১৯ জন, বিএনপির একমাত্র বিদ্র

1

১৩ ঘণ্টার ব্যবধানে এক্সপ্রেসওয়েতে নিহত ৩

2

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে গৌরনদীতে বিএনপির বিশাল জনসভা

3

মান্দায় গণভোট সফল করতে উপজেলা প্রশাসনের ব্যাপক উদ্যোগ

4

ঘোড়াঘাটে দাবিহীন ১৫শ’ দলিল আগুনে পুড়িয়ে বিনষ্ট

5

গ্রাহকের ৬০০ কোটি টাকা আত্মসাৎ

6

সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন দাবীতে উত্তাল টাঙ্গাইল

7

নীতি ও আদর্শে অটল ইসলামী আন্দোলন বাংলাদেশ

8

ধোবাউড়া উপজেলা ৬ নং ঘোষগাঁও ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের কমিটি প্

9

গোয়ালন্দে সারের অতিরিক্ত দাম নেওয়ায় ডিলারের বিরুদ্ধে মানববন্

10

ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমান, মনোনয়নপত্র জমা

11

চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির নির্বাচন চলছে

12

নোয়াখালীতে টনসিল-পলিপস অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যুর অভিযোগ

13

তাঁর দুঃখ

14

মধুখালীতে মিষ্টি কুমড়ার বাজার জমজমাট

15

ঠাকুরগাঁওয়ে ২৩ বছর পর পা দেবেন তারেক রহমান

16

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি

17

পাঁচবিবি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে আবারো

18

রাজশাহী শহরে প্রশাসন ম্যানেজ করেই চলছে পুকুর ভরাট

19

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র জ

20