জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পানছড়িতে বিজিবির নলকূপ ও অনুদান প্রদান

একরামুল হক

পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের উদ্যোগে একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোনের আওতাধীন পুজগাং বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ চন্দ্রকারবারী পাড়া এলাকার ১০টি পরিবারের জন্য একটি নলকূপ এবং লোগাং বিওপির দায়িত্বপূর্ণ অংজ মগপাড়া এলাকার ৮টি পরিবারের জন্য একটি নলকূপ স্থাপন করা হয়। এর ফলে ওইসব এলাকার জনগণের নিরাপদ পানি প্রাপ্তির সুযোগ নিশ্চিত হলো।

এছাড়া, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের উন্নয়নে সহায়তা হিসেবে উজেয়া বৌদ্ধ বিহারে ৭ বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়। একই দিনে লোগাং বিজিবি ক্যাম্পের অধীন লোগাং বাজার মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল আয়োজনের জন্য আর্থিক অনুদান প্রদান করেন পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)।

অনুদান প্রদানকালে তিনি বলেন, পার্বত্য অঞ্চলের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সঙ্গে বিজিবি সবসময় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

একই দিনে পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়কের সভাপতিত্বে পুজগাং বিজিবি ক্যাম্প ও লোগাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার স্থানীয় হেডম্যান, কারবারী এবং সাধারণ জনগণের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অধিনায়ক এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় প্রতিনিধিরা সীমান্ত এলাকার শান্তি ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত

1

খুলনায় মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ–ছাত্রলীগের ২৫ জন আটক: পুল

2

ডাসারে,শিক্ষন-ঘাটতি পূরনের লক্ষ্যে,শনিবারও শ্রেনীকার্যক্রম চ

3

ঈশ্বরগঞ্জ এখন দাঁড়িপাল্লার দখলে

4

বাগেরহাটে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে জেলার

5

শীতে কষ্টে থাকা বিধবা আজিমন নেছাকে খাদ্য ও শীতবস্ত্র, স্থায়ী

6

ঠাকুরগাঁওয়ে ভূ্ল্লীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

7

রাজশাহীর হেরোইন বাহক হত্যা মামলায় পুলিশকে বাঁচাতে বিলম্বিত চ

8

পলাশে কাপড়ের গোডাউনে আগুনে পুড়ে ছাই

9

নওগাঁয় শীতের আগমনী বার্তা

10

নির্বাচন হবে সুন্দর, তবে নিরপেক্ষতা এখনো প্রশ্নবিদ্ধ : জামায়

11

আদমদীঘিতে অটোরিকশার পেছনে বাসের ধাক্কা, নিহত ২

12

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক এ. কে.এম. আমি

13

টাংগাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়ন যুব জামায়াতের বার্ষিক দায়ি

14

ভাঙা সেতু পেরিয়ে পানির সংগ্রাম

15

উলপুর জমিদার বাড়ী "প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন

16

সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন

17

চাঁপাইনবাবগঞ্জে অতি বৃষ্টির কারণে জেলার জনজীবন ও ফসলের ব্যাপ

18

চট্টগ্রামে তিনটি আসনে বিএনপির প্রার্থী বদল সালাউদ্দিনের পরিব

19

শার্শায় ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪০ হাজা

20