জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

পাটগ্রামে প্রতিবন্ধী স্ত্রীকে নিয়ে ঝুপড়ি ঘরে বসবাস করে আসছেন দিনমজুর খায়বর

লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মাস্টার পাড়ায় প্রতিবন্ধী স্ত্রী সুমি আক্তার (৩৫) ও ছেলে সন্তান শাহজাহান (১২) কে নিয়ে দীর্ঘদিন ধরে অন্যের জমির উপর ঝুপড়ি ঘর নির্মাণ করে জীবন যাপন করে আসছেন দিনমজুর খায়বর আলী (৪২)।
জানা যায় ওই এলাকার এক প্রভাবশালীর জমির উপর ঝুপড়ি ঘর নির্মাণ করে প্রতিবন্ধী স্ত্রী ও ছেলে সন্তান কে নিয়ে অন্যের বাড়িতে দিনমজুরের কাজ কষ্ট করে জীবন যাপন করে আসছেন খায়বর আলী। কিন্তু ঐ জমি সরিক দারি হওয়ায় আর ওই স্থানে বসবাস করা সম্ভব হচ্ছে না, অবশেষে সরকারের কাছে সরকারি ঘরের আবেদন করেন তার স্ত্রী সুমি আক্তার। 
সুমি আক্তার বলেন আমার স্বামী দিনমজুর এবং আমি প্রতিবন্ধী হওয়ায় জমি কিনে বাড়ি করা সম্ভব হয়নি তার পক্ষে ,এছাড়াও গুচ্ছগ্রামে ঘরের জন্য আবেদন করেছিলাম কিন্তু সেই সময় আমরা ঘর পাইনি। এরপরে আমার দেবর আমার ছেলের নামে দুই শতক জমি দেয় সেখানেও একটা চালা ঘর নির্মাণ করার সামর্থ নেই আমাদের।
এ বিষয়ে দিনমজুর খায়বর আলী জানান  গুচ্ছগ্রামে ঘরের জন্য আবেদন করেছিলাম কিন্তু তা আমার ভাগ্যে জোটেনি।
তাই বর্তমান আমাদের পাটগ্রাম উপজেলার ইউএনও স্যার যদি মানবিক দৃষ্টিকোণ থেকে একটি সরকারি ঘরের ব্যবস্থা করে দেন তাহলে বাকি জীবনটা স্ত্রী সন্তানকে নিয়ে কেটে দিয়ে মরলেও শান্তি পাব।
এ বিষয়ে ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কুদ্দুস (মাজু) জানান ভূমিহীন খয়বর আলীর বিষয়টি আমাদের সবাইরে জানা আছে তার মাথা গজার একটা ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির নির্বাচন চলছে

1

রায়গঞ্জের নিমগাছীতে আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপির প্র

2

পটুয়াখালীতে সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি

3

শোক পালনের মধ্য দিয়ে ঝালকাঠিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্

4

মরহুম মির্জা রুহুল আমিনের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সে

5

বাঞ্ছারামপুরে বিশেষ চেকপোস্টে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫

6

মজুদ ও বেশী দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

7

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ৪ নম্বর ওয়ার্ড বিএনপ

8

ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেওয়া হবেনা: নোয়াখালীতে ইসি

9

সরিষাবাড়ীতে বিএনপির কর্মী সমাবেশ

10

ভাঙ্গুড়ায় ব্যাটারিচালিত অটো উল্টে শিশুর মৃত্যু

11

সৌন্দর্যের আরেক নাম নিয়ামতপুরের তালতলীর সারি সারি তার গাছ।

12

সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে দুর্ধর্ষ আন্তঃজেলা

13

ভূরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ

14

পাবনায় ডিবির অভিযানে হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ

15

‎পিরোজপুর-১ আসনে ধানের শীষে মনোনয়ন পেলেন আলমগীর হোসেন

16

বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের অধ্যাপক ড. সাইদুর

17

ঝালকাঠিতে অরক্ষিত মুক্তযুদ্ধ ও জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ

18

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে বরিশালে জেলা আইনজীবী ফোরা

19

ঝিনাইগাতীতে উৎসবের আমেজে গ্রামের নাইট ক্রিকেট টুর্নামেন্ট অন

20