জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পাংশায় সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি,র গ্রাহক আস্থা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

 মোঃ হামজা শেখ 

রাজবাড়ীর পাংশায় গ্রাহকদের সঙ্গে আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করতে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আয়োজিত ‘গ্রাহক আস্থা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০ পাংশা শিল্পকলা একাডেমি একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে স্থানীয় গ্রাহক, প্রতিনিধি ও কর্মকর্তারা অংশ নেন।
সোনালী লাইফ ইন্সুরেন্সের ইউনিট ম্যানেজার হাবিবুল বাশারের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানটির ফিন্যান্সিয়াল  অ্যাডভাইজার এনামুল হকের সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র সহকারী  ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক সাহিল।
বিশেষ অতিথি ছিলেন  সোনালি লাইফ ইন্সুরেন্স ফরিদপুর অঞ্চলের  ব্রাঞ্চ ম্যানেজার, রাজীব আল আরাফাত ও নাইমুর রহমান হিমেল।
বক্তারা বলেন, মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সোনালী লাইফ ইন্স্যুরেন্স দীর্ঘদিন ধরে গ্রাহকবান্ধব সেবা দিয়ে আসছে। দাবি নিষ্পত্তি, আধুনিক সেবা, সততা ও বিশ্বাস—এই চারটি মূলনীতির ওপর প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম পরিচালনা করছে। গ্রাহকের আস্থা ধরে রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয় এবং ভবিষ্যতেও এ ধারা আরও শক্তিশালী হবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে গ্রাহকদের জন্য বিভিন্ন বীমা পলিসির সুবিধা, দাবি নিষ্পত্তির সহজ পদ্ধতি ও নতুন পরিকল্পনা সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। একই সঙ্গে গ্রাহকদের মতামত, অভিযোগ এবং প্রত্যাশা সরাসরি শুনে তা সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন উপস্থিত কর্মকর্তারা।
আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন পাংশা মেম্বো (৫০৩) এর কর্মকর্তারা। তাদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। স্থানীয় প্রতিনিধিদের অংশগ্রহণে পুরো, অনুষ্ঠানজুড়ে ছিল আন্তরিকতা, উৎসাহ ও প্রাণবন্ত পরিবেশ।
গ্রাহক সেবা আরও উন্নত ও সহজতর করতে সোনালী লাইফ ইন্স্যুরেন্স ভবিষ্যতে এমন আরও আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশ যাত্রা উপলক্ষে পবিত্র মিলাদুন্নবী(সঃ) পরিষদের সংবর্ধনা

1

বাবার স্মৃতি ধরে রাখতে বদ্ধপরিকর, স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ব

2

শৈলকুপায় ট্রাক নদীতে চালক ও হেলপার নিহত ২

3

জামাত ও বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ -ইমরান সালেহ প্রিন্স

4

স্মার্ট এনআইডি বিতরণ কার্যক্রম শুরু, এসএমএসে জানা যাবে কার্ড

5

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায়

6

কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই জন আটক

7

গোয়ালন্দে ওসির উদ্যোগে এক হাজার ঔষধি গাছের চারা রোপণ

8

থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষ থামাতে যুদ্ধবিরতিতে সম্

9

ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পরিষদ মাসিক সভা অনুষ্ঠিত

10

নান্দাইলে জলাবদ্ধতা নিরসনে খাল খননের দাবিতে এলাকাবাসীর মানবব

11

কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অ

12

ব্রিজ নয়,যেন মৃত্যুর ফাঁদ

13

কালিয়াকৈরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

14

শার্শায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা

15

একাদশের শিক্ষার্থীরা পাবে ৫০০০ টাকা ভর্তি সহায়তা, আবেদনের স

16

দুই ঘণ্টা পর শাহবাগের ‘ব্লকেড’ তুলে নিলেন শিক্ষার্থীরা

17

আজ ৬ ডিসেম্বর ছাতক শহর মুক্ত দিবস

18

ধরমন্ডল সড়কে বেহাল দশা জুন দুর্ভোগ চরমে

19

বাগেরহাটে নৌবাহিনীর অভিযানে, ইয়াবা, গাজা মদসহ ৩ মাদকসেবীকে আ

20