জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পাংশায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের অভিযান

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধিঃ



রাজবাড়ীর পাংশা উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে দুদকের ফরিদপুর জেলা সমন্বিত কার্যালয়ের একটি টিম এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. মোস্তাফিজ। এসময় তাঁর সঙ্গে সহকারী পরিদর্শক মো. শামীমসহ আরও ২ জন এনফোর্সমেন্ট সদস্য উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে জমি রেজিস্ট্রির কাজে আসা মিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি অভিযোগ করে বলেন, “আমরা সাধারণ মানুষ তো এসব ভালোভাবে জানি না। গতকাল জমি রেজিস্ট্রির জন্য দলিল লেখক আব্দুর রহমান (কালু)-এর কাছে জানতে চাই ২৪ শতাংশ জমি রেজিস্ট্রি করতে কত খরচ হবে। তিনি বলেন ৪৩ থেকে ৪৫ হাজার টাকা লাগবে। আজ অফিসে এসে আমি ২৭ হাজার টাকা দিয়েছি, বাকি টাকা কাজ শেষে দিতে হবে। পরে জানতে পারি, আসলে আমার জমির রেজিস্ট্রির খরচ হয়েছে ২৯ হাজার টাকা। অথচ সাধারণ মানুষ হিসেবে আমরা ভিতরে টানানো চার্ট না দেখলে সঠিক খরচ জানবো কিভাবে? শুধু আমি না, আমার মতো অনেকেই এখানে এসে প্রতারিত হয়। আজ দোকানে কাগজ ফটোকপি করার সময় একজন ভাই জিজ্ঞাসা করলো ভাই আপনার জমি রেজিস্ট্রি করতে কত টাকা খরচ হয়েছে? আমিও জমি রেজিস্ট্রি করবো তখন আমি বলি যে, ২৪ শতাংশ জমি রেজিস্ট্রি করতে প্রায় ৪৩ থেকে ৪৫ হাজার টাকা লাগবে, তিনি আমার নাম নোট করে নিলো। কিছু সময় পরে দেখি দুদকের কর্মকর্তারা আসলো।"

কয়েক ঘণ্টাব্যাপী অভিযানের শেষে দুদকের সহকারী পরিচালক মো. মোস্তাফিজ সাংবাদিকদের জানান, “সরকারি কোষাগারের অর্থ আত্মসাৎ ও নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান চালানো হয়েছে। অভিযানকালে সরকারি নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ নেওয়ার প্রমাণ মিলেছে। দলিল লেখকরা ১২% হারে টাকা নিয়ে দলিল সম্পাদন করে থাকেন। এছাড়া অর্থ আত্মসাতের অভিযোগও পাওয়া গেছে। যেমন, ১৮৪২ নং দলিলের ১ লাখ ৬২ হাজার ৬৮০ টাকার পে-অর্ডার নকলনবিশ শামীম খান হারিয়ে ফেলেছিলেন। পরে তিনি তা জমা দেন। এই টাকা আত্মসাৎ বা অন্য কোনো অনিয়ম হয়েছে কি না তা যাচাইয়ের জন্য রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। প্রাপ্ত তথ্য আমরা প্রধান কার্যালয়ে পাঠাবো, এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে সাব-রেজিস্ট্রার মো. মোমেন মিয়া বলেন,

“সরকারি কর্মকর্তারা যখন যে অফিসে আসেন সেটি উন্নয়নের জন্যই আসেন। এখানে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হয় কিনা-সে বিষয়ে কখনো আমার কাছে অভিযোগ আসেনি। আমি নিজে কোনো অতিরিক্ত অর্থ গ্রহণ করি না, কেউ নিয়ে থাকলে সেটা দলিল লেখকরা নিয়ে থাকতে পারে।”রাজবাড়ীর পাংশা উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে দুদকের ফরিদপুর জেলা সমন্বিত কার্যালয়ের একটি টিম এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. মোস্তাফিজ। এসময় তাঁর সঙ্গে সহকারী পরিদর্শক মো. শামীমসহ আরও ২ জন এনফোর্সমেন্ট সদস্য উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে জমি রেজিস্ট্রির কাজে আসা মিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি অভিযোগ করে বলেন, “আমরা সাধারণ মানুষ তো এসব ভালোভাবে জানি না। গতকাল জমি রেজিস্ট্রির জন্য দলিল লেখক আব্দুর রহমান (কালু)-এর কাছে জানতে চাই ২৪ শতাংশ জমি রেজিস্ট্রি করতে কত খরচ হবে। তিনি বলেন ৪৩ থেকে ৪৫ হাজার টাকা লাগবে। আজ অফিসে এসে আমি ২৭ হাজার টাকা দিয়েছি, বাকি টাকা কাজ শেষে দিতে হবে। পরে জানতে পারি, আসলে আমার জমির রেজিস্ট্রির খরচ হয়েছে ২৯ হাজার টাকা। অথচ সাধারণ মানুষ হিসেবে আমরা ভিতরে টানানো চার্ট না দেখলে সঠিক খরচ জানবো কিভাবে? শুধু আমি না, আমার মতো অনেকেই এখানে এসে প্রতারিত হয়। আজ দোকানে কাগজ ফটোকপি করার সময় একজন ভাই জিজ্ঞাসা করলো ভাই আপনার জমি রেজিস্ট্রি করতে কত টাকা খরচ হয়েছে? আমিও জমি রেজিস্ট্রি করবো তখন আমি বলি যে, ২৪ শতাংশ জমি রেজিস্ট্রি করতে প্রায় ৪৩ থেকে ৪৫ হাজার টাকা লাগবে, তিনি আমার নাম নোট করে নিলো। কিছু সময় পরে দেখি দুদকের কর্মকর্তারা আসলো।

কয়েক ঘণ্টাব্যাপী অভিযানের শেষে দুদকের সহকারী পরিচালক মো. মোস্তাফিজ সাংবাদিকদের জানান, “সরকারি কোষাগারের অর্থ আত্মসাৎ ও নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান চালানো হয়েছে। অভিযানকালে সরকারি নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ নেওয়ার প্রমাণ মিলেছে। দলিল লেখকরা ১২% হারে টাকা নিয়ে দলিল সম্পাদন করে থাকেন। এছাড়া অর্থ আত্মসাতের অভিযোগও পাওয়া গেছে। যেমন, ১৮৪২ নং দলিলের ১ লাখ ৬২ হাজার ৬৮০ টাকার পে-অর্ডার নকলনবিশ শামীম খান হারিয়ে ফেলেছিলেন। পরে তিনি তা জমা দেন। এই টাকা আত্মসাৎ বা অন্য কোনো অনিয়ম হয়েছে কি না তা যাচাইয়ের জন্য রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। প্রাপ্ত তথ্য আমরা প্রধান কার্যালয়ে পাঠাবো, এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে সাব-রেজিস্ট্রার মো. মোমেন মিয়া বলেন,

“সরকারি কর্মকর্তারা যখন যে অফিসে আসেন সেটি উন্নয়নের জন্যই আসেন। এখানে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হয় কিনা-সে বিষয়ে কখনো আমার কাছে অভিযোগ আসেনি। আমি নিজে কোনো অতিরিক্ত অর্থ গ্রহণ করি না, কেউ নিয়ে থাকলে সেটা দলিল লেখকরা নিয়ে থাকতে পারে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে এক উপজেলা'য় বিএনপি'র আহ্বায়ক কমিটি'র অনুমোদন

1

ফেনীতে শিশু নাশিত হত্যা: শিক্ষার্থীসহ ৩ জনের ফাঁসির আদেশ

2

কিশোরগঞ্জ- ৫ (বাজিতপুর-নিকলী) আসনের ভোটোর সমীকরন:জনপ্রিয়তায়

3

মঙ্গলবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

4

হাজারো মেধার ঠিকানা: ১৯৪২ সালের ঐতিহ্যবাহী সরকারি দেবেন্দ্র

5

জেলা বিএনপির আয়োজনে অধ্যাপক ইউনুসের ৩১তম মৃত্যুবার্ষিকীতে মা

6

রায়গঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

7

কক্সবাজারের লাইটহাউজে চুরির আগাতে মাসুদ নামের এক যুবক খুন

8

মা ইলিশ রক্ষার শেষ দিনে সাড়ে ৮ হাজার মিটার জালসহ ২৬ জেলে আটক

9

ফেসবুক পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে হাতীবান্ধায় জামায়াত কর্

10

গাবতলীতে ডিসির সঙ্গে বিভিন্ন শ্রেণির মানুষদের সাথে মতবিনিময়

11

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর - ১ সমৃদ্ধ সমাবেশ

12

দুর্বৃত্তদের আগুনে পুড়ল নওগাঁর আত্রাই রেলস্টেশন এলাকা

13

অপরেশন ডেভিলহ্যান্টে ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্

14

কফিনে শোয়ানো পোপ ফ্রান্সিসের মরদেহ, ছবি প্রকাশ ভ্যাটিকানের

15

মুনিয়া ওভারসিস সাতক্ষীরা জেলা শাখা পরিদর্শনে মনির গ্রুপের ব

16

টাংগাইলের নাগরপুরে ভলিবল ও ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত

17

হবিগঞ্জে প্রচন্ড শীতে গরম কাপড়ের দোকানে ক্রেতাদের উপচে পড়া

18

নোবিপ্রবির অনাবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

19

কৃষিনীতি বাস্তবায়নে FSFSSO প্রতিনিধিত্ব দাবিতে মণিরামপুরে এ

20