জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

পাংখারচর-চরসুচাইল এলাকায় ফসলী জমি নদীগর্ভে বিলীন, হুমকীতে বসতবাড়ি

নড়াইলের লোহাগড়া উপজেলার পাংখারচর ও চরসুচাইল এলাকায় মধুমতী নদীর ভাঙ্গন শুরু হয়েছে। বর্ষা মওসুমে টানা বৃষ্টিপাত ও নদীতে তীব্র পানির স্রোতে একের পর এক ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। অব্যাহত ভাঙ্গনে হুমকির মধ্যে রয়েছে নদী তীরের মানুষেরা।
গত ২০২৩ সালে নদী ওই ভাঙ্গন কবলিত এলাকায় পানি উন্নয়ণ বোর্ড বালির বস্তা দিলেও আবারো উক্ত  এলাকায় ভাঙ্গন শুরু হয়েছে। 
খোঁজ খবর নিয়ে জানা গেছে , ১৯৭১ সালে  লোহাগড়া উপজেলায় মধুমতী নদী ভেঙ্গে গতিপথ পরিবর্তন করে বিরাট একটি বাক সোজা হয়ে যায়। এতে উপজেলার পাংখারচর , লংকারচর , চরসুচাইল ,চরঘোনাপাড়া ও  চরপাচাইল এলাকায় বড় একটি বাওড়ের সৃষ্টি হয়। বাওড়ের এক মুখ মূল মধুমতী নদীর সাথে যুক্ত থাকায় জোয়ার ভাটার সময় মধুমতী নদীর স্রোত চলাচল করে। বর্ষা মওসুমে এই পানির স্রোত অধিকতর বেগবান হয়ে ওই এলাকায় প্রতি বছর নদী ভাঙ্গন দেখা দেয়। 
 নদী ভাঙ্গন এলাকার বাসিন্দা কামাল ফকির জানান, 'বর্ষা আসার আগেই যেভাবে নদী ভাঙ্গছে তাতে কয়েক দিনের মধ্যেই আমার বাড়ি ভেঙ্গে যাবে'। 
আজিজুর ফকির জানান, 'আগের মত বালির বস্তা না ফেললে নদী ভাঙ্গন আরো বড় আকার ধারণ করতে পারে। 
একই গ্রামের ইয়াসিন শেখ জানান, নদীর পাড়ে আমার চাষের জমি ভেঙ্গে গেছে। আরো ভাঙ্গলে বাড়িঘর ধরতে পারে। 
মিলন ফকির জানান, চর সুচাইল এলাকায় নদী ভাঙ্গনের খবর পানি উন্নয়ণ বোর্ড অফিসে জানানো হয়েছে। তারা সরেজমিনে  দেখে গেছে। তবে নদী ভাঙ্গন রোধে এখনো কোন পদক্ষেপ দেখছি না। 
পানি উন্নয়ণ বোর্ড নড়াইলের নির্বাহী প্রকৌশলী অভিজিত সাহা জানান,ভাঙ্গন এলাকা সরেজমিনে পরিদর্শন করে নিয়মিত তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মন্ত্রনালয়ে প্রেরন করা হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরলে দুই পাখি শিকারির কারাদণ্ড ও অর্থদণ্ড

1

কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিশের মনোনীত প্রার্থীর মতবিনিময়

2

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ

3

কাশিপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

4

আজ ৮ই ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস

5

শিবগঞ্জের ধাইনগরে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

6

মঠবাড়িয়া'য় শতবর্ষী পিঠা উৎসব: ১০৯টি চুলায় ভাজা হলো চিতই পিঠা

7

কালিগঞ্জ ইয়ূথ ফর সুন্দরবনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নি

8

নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৯ দোকান

9

বগুড়ার ভুয়া সেনা সদস্য পরিচয়ে টাকা নিতে এসে আটক

10

বকশীগঞ্জে কৃষক হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিত

11

ইসির সামনে রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধনের দাবিতে বিক্ষোভ

12

বগুড়ায় দেশীয় অস্ত্র সহ দু'জন আটক

13

প্যারোলে মুক্তি পেয়ে ফুলছড়িতে বড় বোনের জানাজায় ছোট ভাই

14

জামালপুরে চারজনকে অপহরণ মামলায় যাবাজ্জীবন

15

থার্টি ফার্স্ট ঘিরে কক্সবাজার জেলা পুলিশের ৭ নির্দেশনা

16

প্রচারণার প্রথম দিনেই মণিরামপুরে ইসলামী আন্দোলনের দোয়া ও আল

17

দাওগাও ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

18

মোংলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো যুবদলের ৪৭ তম

19

পাবনা-৩ আসনে এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশা খন্দকার আকতার হোসে

20