জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পটুয়াখালী গলাচিপায় যথাযথ মর্যাদায় পালিত মহান বিজয় দিবস

 পলাশ হাওলাদার


 আজ ১৬ ডিসেম্বর। বাঙালি জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের মহান বিজয় দিবস। সারাদেশের মতো পটুয়াখালীর গলাচিপায়ও নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।


সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠন।


দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন,  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার আহ্বান জানান।


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম সাইদ,থানার অফিসার ইনচার্জ , জিল্লুর রহমান বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার হাওলাদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর ডা. মো. জাকির হোসেন, গণ অধিকার পরিষদের আহ্বায়ক  মো. হাফিজুর রহমান সহ বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ।


বিজয় দিবসের কর্মসূচিতে অংশ নিয়ে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হচ্ছে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধভাবে বিল শুকিয়ে মাছ ধরার দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

1

গাবতলীতে ডিসির সঙ্গে বিভিন্ন শ্রেণির মানুষদের সাথে মতবিনিময়

2

দিনাজপুর জেলার বিরামপুরে স্ত্রীর পীড়ার আঘাতে স্বামীর মৃত্যু

3

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মানবিক হাত

4

৩ দিনব্যাপী উচ্চশিক্ষার দক্ষিণ এশীয় সম্মেলনে রাবিপ্রবি উপাচা

5

নবাবগঞ্জে সরিষার আবাদ জনপ্রিয় হয়ে উঠেছে

6

সিরাজগঞ্জের ৬টি আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

7

মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরন

8

দেশকে অস্থির করে তোলার জন্য কিছু লোক পেছন থেকে কাজ করছে; মির

9

মনোহরদীতে খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের বার্ষিক প

10

কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযা

11

কিশোরগঞ্জে টিটিসির প্রশিক্ষকের বিরুদ্ধে সরকারবিরোধী পোস্ট ও

12

সরাইল প্রেসক্লাবের সাথে ইউএনও

13

লোনা পানিতে মরছে দেশ, কৃষক বাঁচাও বাংলাদেশ

14

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন

15

সরিষাবাড়ীতে পাটবীজ চাষী প্রশিক্ষণ

16

চুরির অভিযোগে ম্যাক্রো-বাস চালক নিহত

17

কলমাকান্দায় জাতীয় সমবায় দিবস পালিত

18

ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক খুন

19

সিলেটে শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এমসি কলে

20