জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন শেষ প্রস্তুতি

পলাশ হাওলাদার।।
আর কয়েক দিন বাদেই শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে ঘিরে পটুয়াখালীতে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা তৈরি করার মৃৎ শিল্পীরা। জেলার ৮টি উপজেলায় ১৭৬টি মন্ডপে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের মাটির প্রলেপের কাজ শেষ করে এখন চলছে রং-তুলি দিয়ে প্রতিমাকে দৃষ্টিনন্দন করার প্রস্তুতি।

দেবী দুর্গাকে সুন্দর রূপ দিতে দিন-রাত রং তুলির মাধ্যমে কাজ করে যাচ্ছেন প্রতিমা তৈরি করার মৃৎ শিল্পীরা। এবছর জেলার ৮টি উপজেলায় ১৭৬টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর জেলায় ১৯০টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে পুরো জেলায় চলছে আনন্দ, প্রস্তুতি এবং ভক্তিময় পরিবেশ। প্রতিমা তৈরির শেষ স্পর্শে ব্যস্ত শিল্পীরা, আর ভক্তদের মধ্যে বিরাজ করছে মায়ের আগমনের উচ্ছ্বাস।

আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীতে পূজা শুরু হবে এবং ২ আক্টোবর মহাদশমী ও বিসর্জনের মধ্যদিয়ে  শেষ হবে । এতে করে পুরো জেলায় মেতে উঠেছে উৎসবের আমেজ।   

পটুয়াখালী জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক আশীষ কুমার সাহা জানান, জেলায় মোট ১৭৬টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ২৬টি,  মির্জাগঞ্জে ১৫টি, দুমকিতে ১০টি, বাউফলে ৬৫টি, দশমিনায় ১৩টি,  গলাচিপায় ২৮টি, কলাপাড়ায় ১৪টি, এবং রাঙ্গাবালীতে ৫টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে পার্কিংয়ে রাখা বাসে আগুন, গুলি বর্ষণ

1

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের উদ্যোগে দরিদ্র-অসহায় শীতার্তদের ম

2

জিয়া পরিষদ বিরল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্মরণ সভা ও দোয়া

3

নরসিংদী পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ

4

শার্শায় আন-নূর একাডেমি, বেনাপোলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্র

5

কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুর হোসেন গ্রেপ্তার

6

রামগতিতে নৌ-পুলিশের বাণিজ্য

7

চট্টগ্রামের প্রকৃতিতে কবি নজরুলের অনুপ্রেরণা

8

নড়াইলে ১২শত রোগীকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান

9

হাদির ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

10

গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

11

মণিরামপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপল

12

আলফাডাঙ্গায় শতকোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার,

13

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নে উন্নয়নের নতুন

14

মেঘনা নদীর ভাঙ্গনে নিঃস্ব শত শত পরিবার

15

দিনাজপুর পৌরসভায় ব্যাটারিচালিত অটোর ডিজিটাল নম্বর প্লেট বিতর

16

কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিশের মনোনীত প্রার্থীর মতবিনিময়

17

ওষুধ সেবনে ১ বছর নিষিদ্ধ ইংলিশ ক্রিকেটার

18

স্বাস্থ সেবার FWV–FPI–FWA চাকরিজীবীদের কর্মবিরতি শুরু

19

ঈশৃবরদীতে চিরকুট লিখে শিশুকে অন্যের কোলে রেখে পালালেন মা

20