জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে শিশু নুসরাত হত্যা মামলায় সৎ মায়ের যাবজ্জীবন

কাজী আতিকুর রহমান 
নড়াইল জেলা প্রতিনিধি 


নড়াইলের লোহাগড়া উপজেলায় ৩ বছরের শিশু নুসরাত জাহান রোজাকে শ্বাসরোধে হত্যার দায়ে সৎ মা জোবাইদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুরে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের  পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস.এম. আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত জোবাইদা বেগম লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের সজীব কাজীর স্ত্রী।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালে সজীব কাজীর প্রথম স্ত্রী রূপা খাতুনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর তাদের দুই সন্তান—৫ বছর বয়সী ইয়াসিন ও ৩ বছর বয়সী নুসরাত—দাদার বাড়িতে থাকতে শুরু করে। পরে সন্তানদের দেখভালের কথা চিন্তা করে সজীব কাজী পুনরায় জোবাইদা বেগমকে বিয়ে করেন।

২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি সকালে বড় ভাইয়ের মারধরের পর কান্নাকাটি করছিল নুসরাত। কান্না থামাতে তাকে একটি কক্ষে নিয়ে যান সৎ মা জোবাইদা। কান্না থামছিল না দেখে একপর্যায়ে শিশুটির মুখ চেপে ধরেন তিনি, এতে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় নুসরাতের।

ঘটনার পর মৃতদেহটি একটি কম্বলে মুড়িয়ে ঘরের বারান্দায় রেখে দেন জোবাইদা। শিশুটির দাদা খায়ের কাজী গোসল করানোর জন্য ডাকাডাকি করলে নুসরাতকে মৃত অবস্থায় পাওয়া যায়।

পরিবারের সদস্যরা দ্রুত পুলিশকে খবর দিলে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার দিনই জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সজীব কাজী ও জোবাইদা বেগমকে আটক করে। তবে ঘটনার সঙ্গে জড়িত না থাকায় সজীবকে ছেড়ে দেওয়া হয়। পরদিন নিহত শিশুর দাদা খায়ের কাজী বাদী হয়ে জোবাইদাকে একমাত্র আসামি করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার রায় ঘোষণা করে আদালত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে আজসহ ৫ অজগর সাপ উদ্ধার

1

কুড়িগ্রাম সীমান্তে ইয়াবাসহ দুই চোরাকারবারি যুবক আটক

2

যশোর-৫ আসনে জোট সমঝোতায় জমিয়ত নেতার উত্থান, বিএনপির মনোনয়ন প

3

শেরপুর থেকে ঝিনাইগাতী গামী লোকাল বাস দুর্ঘটনার স্বীকার

4

দিনাজপুরের জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

5

‎বিপিএলে নতুন দল হিসেবে আসছে নোয়াখালী এক্সপ্রেস

6

গাবতলী বেদেপল্লীতে সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত ২

7

পাবনায় সড়ক দুর্ঘটনায় দুই শিশুশিক্ষার্থীসহ তিনজন নিহত

8

কমলনগরে মেঘনা নদীর ব্লকের ভেতর থেকে শ্রমিকের লাশ উদ্ধার: হত্

9

ডাসারের -বীরমোহন উচ্চ বিদ্যালয়ে,তারুণ্যের উৎসব উৎযাপন

10

সিলেটে শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এমসি কলে

11

ঘাটে ফেরি ভেড়াতে নদের খনন কাজে এলাকাবাসীর ক্ষোভ

12

ব্রাহ্মণবাড়িয়া 'র সরাইলে খালেদা জিয়া 'র রোগমুক্তি ও সুস্থ

13

মীরসরাই টি এম ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় প্রদান

14

শার্শায় ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪০ হাজা

15

বাঞ্ছারামপুরে মহাসমাবেশে ঐক্যবদ্ধ বিএনপির একটাই দাবী ধানের শ

16

সীমান্তে আহাদ হত্যা, সংঘবদ্ধ সিন্ডিকেট চক্রের সম্পৃক্ততার অভ

17

মতলব গজারিয়া সংযোগ সেতু পরিদর্শনে সেতু মন্ত্রণালয়ের সচিব দ্র

18

সরাইলে ঝুঁকি নিয়ে ৩ বছর ধরে ভাঙ্গা সেতুতে ১০ হাজার লোকের পার

19

ধোবাউড়া উপজেলা ৬ নং ঘোষগাঁও ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের কমিটি প্

20