কাজী আতিকুর রহমান সনেট
প্রকাশঃ 22-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে মোটরসাইকেলের সাথে রুলারের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

নড়াইলের লোহাগড়ায় সড়ক উন্নয়ন কাজে রাস্তার পাশে থাকা রুলারের সাথে মোটরসাইকেলের ধাক্কায় দশম শ্রেণী ছাত্র সালমান নিহত হয়েছে।আহত হয়েছেন দুই নারী নিহতের মা চায়না বেগম ও ভাবি তাহেরা।ঘটনাটি  ২১ মে বুধবার রাত আটটার সময়ে চরমঙ্গলহাটা গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত সালমান দোয়া মল্লিকপুর গ্রামের শহীদ মল্লিক এর ছেলে। 
এলাকাবাসী ও স্বজনের মাধ্যমে  জানা যায়,সালমান তার মা ও ভাবীকে নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে লোহাগড়া আসছিলো। কিন্তু চরমঙ্গলহাটা গ্রামের আইয়ুব পুলিশ ও পজু মুন্সীর বাড়ির পাশে পাকা সড়কের উপর রাখা রাস্তার উন্নয়ন কাজের রুলার এর সাথে বাজাজ পালসার মোটরসাইকেলের ধাক্কা লাগে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। এসময় সালমান সহ তার মা ও ভাবী রাস্তার খাদে পড়ে যায়। ঘটনাস্থলে সালমানের মৃত্যু হয়। গুরুতর আহত হন নিহতের মা চায়না বেগম ও ভাবি তাহেরা।তাদের লোহাগড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। নিহত সালমান মল্লিকপুর ইউনিয়ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। পুলিশ নিহতের লাশ হেফাজতে নিয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুঙ্গিপাড়ায় আরএইচডি সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

1

‎মঠবাড়িয়া উপজেলা'য় বিজয় উৎসবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পুর

2

পটুয়াখালীর দশমিনায় যুব অধিকারের পরিষদের উদ্যোগে রাস্তা সংস্

3

হেমন্ত হাওয়া

4

কালাইয়ে খুদে সাঁতারুদের মাঝে টি-শার্ট বিতরণ

5

পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র জমা

6

গোয়ালন্দে নিয়ম ভেঙে অনৈতিক সুবিধা নিয়ে খেয়াঘাট ইজারা দেয়ার অ

7

শিক্ষা সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান

8

শিবচরে ছেলের কোদালের আঘাতে বাবার মর্মান্তিক মৃত্যু

9

কালুখালীর মদাপুরে বেকু দিয়ে সমতল জমি কেটে মাটি বিক্রি, পরিবে

10

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া

11

গোলাপি ঠোঁট পেতে ঘরোয়া উপায়গুলো জেনে রাখুন

12

নাসিরনগরে সরিষা চাষে অনাগ্রহী কৃষকরা, খুঁজে নিচ্ছে বিকল্প পথ

13

কালিগঞ্জে বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

14

পোরশা নিতপুর কেন্দ্রিয় কবর স্থানের সম্পদ রক্ষায় ইউএনও বরাবর

15

রাজশাহীতে নিম্নমানের কাজের অভিযোগে ঠিকাদারের লাইসেন্স বাতিল,

16

ঝিনাইদহে মাটি খেকোদের দৌরাত্ম, টপ সয়েল যাচ্ছে ইট ভাটায়

17

সংসদে আমি করতে পারি, তা আপনারা দেখেছেন ব্যারিস্টার রুমিন ফা

18

পাঁচবিবিতে শীতার্তদের কম্বল দিলেন উপজেলা নির্বাহী অফিসার

19

তাড়াইলে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা খুন

20