জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে দুর্বৃত্তের হামলায় গাছ ব্যবসায়ী নিহত

রূপক মুখার্জি 
নড়াইলের নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নে দুর্বৃত্তের হামলায় ইমদাদ শেখ (৪৫) নামে এক গাছ ব্যবসায়ী নিহত হয়েছে।  

সোমবার (২৪ নভেম্বর)  সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে যোগানিয়া আমতলায় এ ঘটনা ঘটে।

 নিহত ইমদাদ শেখ ডুমুরিয়া গ্রামের সিরাজুল শেখের ছেলে। তিনি পেশায় একজন গাছ ব্যবসায়ী। 


স্থানীয় সূত্রে জানা গেছে ,  চর ডুমুরিয়া গ্রামের গাছের ব্যপারী সোহাগের সাথে গাছ কেনাবেচা নিয়ে ইমদাদ শেখের সাথে দ্বন্ধ চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে ৭/৮ দিন আগে সোহাগের লোকজনের সাথে ইমদাদের কথা কাটাকাটির হলে তাকে মারধর করে। 

পরবর্তীতে বিষয়টি মীমাংসার জন্য সোমবার চেয়ারম্যানের অফিসে দুই পক্ষের শালিস হয়। এ সময় দুই পক্ষের সংঘর্ষ বেঁধে গেলে এক পক্ষ দৌড়ে যোগানিয়া বাজারের যেতে গেলে অন্যপক্ষ তাদের ধাওয়া করে আমতলায় গিয়ে ধরে ফেলে। এ সময় অনেকে ঠেকাতে গিয়ে আহত হয়। এ সময় দুর্বৃত্তের কোপে ইমদাদ শেখ গুরুতর আহত হয়। স্থানীয়রা ইমদাদকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নড়াগাতী থানার ওসি মো. আশিকুর রহমান জানান, মঙ্গলবার সকালে পাশ্ববর্তী গোপালগঞ্জ সদর হাসপাতালে নিহতের লাশের ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল সীমান্তে পিস্তলসহ যুবক আটক

1

রাজশাহী গণপূর্ত নির্বাহী প্রকৌশলী রাশেদ এর দরপত্র প্রক্রিয়ায়

2

নিয়ামতপুরে ভিন্ন মাত্রায় তারেক রহমানের ৬১তম জন্মদিন পালন

3

সহিংসতা ও বিক্ষোভে আরও চাপে ভারত–বাংলাদেশ সম্পর্ক

4

আশাশুনিতে রূপান্তরের উদ্যোগে মানব পাচার প্রতিরোধে প্রতিষ্ঠান

5

মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফেডারেশনের বর্ষপূর্তিতে সংবর্ধনা ও

6

কালিয়াকৈর মহান বিজয় দিবস উদযাপিত

7

‎ঝালকাঠিতে নিখোঁজের ৮ ঘণ্টা পর সুগন্ধা নদীর পাড়ে নারীর মরদেহ

8

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতে মাটি ব্যবসায়ীদের জরিমানা

9

পাঁচবিবিতে ৫ শতাধিক দু:স্থ অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ

10

পটুয়াখালী কুয়াকাটা আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের লাশ উদ্ধা

11

শিবগঞ্জে গুণীজন ভূষিত হওয়ায় আহসান হাবিবকে সংবর্ধনা

12

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

13

বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্

14

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভিভাবকহীন প্ল্যাটফর্মে পরিণত হয়ে

15

দৌলতপুরে নতুন ওসি মো. কমর উদ্দিনের যোগদান

16

বাবুগঞ্জে ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তা

17

নিয়ম বহির্ভুতভাবে আউটসোর্সিং এর নিয়োগ বাতিল করা হয়েছে

18

স্মার্টফোনের জায়গা খালি করার ৪ কৌশল

19

ধর্মপাশায় শহীদ বুদ্ধিজীবী দিবস -২০২৫ পালিত

20