কাজী আতিকুর রহমান সনেট
প্রকাশঃ 14-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে একজনকে কুপিয়ে হত্যা

প্রতিনিধিঃনড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের খাজা মোল্যা নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
আজ বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমরডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত খাজা মোল্যা (৪৩) ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা ঈসাখালি গ্রামের লবা মোল্যার ছেলে।নিহত খাজা মোল্য কৃষি কাজ করতেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় ,বুধবার সকালে খাজা মোল্যা নামে ওই ব্যক্তি নিজ বাড়ি থেকে চা পানের উদ্দেশে কুমারডাঙ্গা বাজারে যান।
সেখানে প্রতিপক্ষ ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি কুমারডাঙ্গা গ্রামের পলাশ শেখের নেতৃত্বে এসেকেন্দার,ইনসান,রবিউল, শরিফুল,  রহমতুল্লাহ,সাইফুল,লাহাব, রাসেল,রাহাত,রনি,মান্না ও মাসুমসহ ১৮/২০ জন ধারাল অস্ত্রসহ কুমারডাঙ্গা বাজারে রবিউলের দোকানের সামনে বসে থাকা অবস্থায় খাজা মোল্যাকে ঘিরে ফেলে।পরে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে মারাত্মক জখম করে। পরে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার বলেন,পলাশ শেখ সহ তার লোকজন এলাকায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করছে। বিভিন্ন সময়ে লোকজন ভয়ভীতি প্রদর্শন করে ও নাশকতা মামলা দিয়ে হয়রানি করছে এবং জমির ফসল ও গাছ কেটে নিয়ে মারাত্মক অতিষ্ঠ এবং অত্যাচার করছে।আজ বুধবার সকালে আমার ভাই চা খেতে কুমরডাঙ্গা বাজারে গেলে পলাশ শেখের নেতৃত্বে তার লোকজন আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে। আমি প্রশাসনের কাছে আমার ভাই হত্যার বিচার চাই।
এ অভিযোগের ব্যাপারে জানতে ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ শেখের মুঠোফোনে বন্ধ পাওয়া যায়। 
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বলেন,নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা পরিস্থিতি নিয়ন্ত্রণে  এবং ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুর প্রতি নিষ্ঠুরতা নয় লেখক: মীর মোঃ রাকিব হাসান

1

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড দ

2

ইকড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত, উপস্থিত ছি

3

নোয়াখালীর সেনবাগে ছাত্রদল কর্তৃক মেধাবী সংবর্ধনা আয়োজন করেন

4

হিলিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

5

ভাঙ্গুড়ায় বাবার পর মাকে হারিয়ে দিশেহারা ২ শিশু

6

সীমান্তে গুলিবর্ষণ: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন

7

শাকসু নির্বাচনের জন্য ১৩ সদস্যের কমিশন গঠন

8

ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

9

কুড়িগ্রামে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

10

১১ নং শিকারপুর ইউনিয়নের বিল আন্দার কোটা গ্রামের কাঁচা রাস্ত

11

সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্ত

12

আমন ধানের ফলন ভালো

13

‎নওগাঁর নিয়ামতপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খা

14

পল্টনের শহীদদের শোকে-ক্রোধে উত্তাল সীতাকুণ্ডের রাজপথ

15

যশোর-১ আসনে বিএনপির প্রার্থী বদলের জোর গুঞ্জন, তৃনমূলের নেতা

16

ধোবাউড়ায় ভারতীয় কসমেটিকসহ দুই নারী ব্যবসায়ী আটক

17

দ্রুত সময়ের মধ্যে নবম পে স্কেলের গেজেট না হলে কঠোর কর্মসূচির

18

যশােরের যশ খেজুরের রস-এর ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে

19

হলফনামা জমা দিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

20