মোঃ হাসিবুর রহমান
প্রকাশঃ 28-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলের গৌরিপুর ২ কেজি গাঁজাসহ আটক দুই ব্যবসায়ী

নড়াইল জেলার নড়াগাতি থানার গৌরীপুর গ্রামে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ মে ২০২৫ ইং) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে গৌরীপুর বাজারের সার্বজনীন দুর্গা মন্দিরের পশ্চিম পাশে পাকা সড়কে এ অভিযান পরিচালিত হয়। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা এবং একটি প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন মোঃ হাসিব শেখ (৩২), পিতাঃ ওলিয়ার শেখ, গ্রামঃ পাচুরিয়া, থানাঃ লোহাগড়া, জেলাঃ নড়াইল। মোঃ ইকরাম মৃধা (৫০), পিতাঃ মৃত মোকসেদ মৃধা, গ্রামঃ পার মল্লিকপুর, থানাঃ লোহাগড়া, জেলাঃ নড়াইল।
অভিযান পরিচালনা করেন নড়াগাতি থানার উপপরিদর্শক (এসআই) এফ এম তারেক এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহমুদ করিম।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মাদকদ্রব্য ও মোটরসাইকেল জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গৌরীপুর এলাকা দীর্ঘদিন ধরে মাদকের গোপন কেনাবেচার একটি রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। পুলিশের এই সফল অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানিয়েছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তা ইস্যুতে ভারতে দল পাঠাতে অনিচ্ছুক বিসিবি, ভেন্যু পর

1

প্রতিশ্রুতি পূরণে রায়পুর সরকারী হাসপাতাল পেলো জামায়াতে প্রার

2

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, জানাজায় সাধারণ

3

নোয়াখালীতে বাস চালানোর আড়ালে ইয়াবা ব্যবসা, চালক গ্রেপ্তার

4

স্মরণকালের সবচেয়ে বড়’ মহাসমাবেশ আয়োজনে প্রস্তুত চট্টগ্রাম

5

দুর্গম পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর শিক্ষা উদ্যোগ

6

রোমাঞ্চকর জয় ও ২ উইকেট তাসকিনের

7

বাগেরহাট ৩ আওয়ামী লীগের দুর্গে হানা দিতে মরিয়া বিএনপি-জামায়া

8

সোনালী ব্যাংক সহ ওয়ালটনের নামে ১০ হাজার টাকা উপহারের ভুয়া

9

ভোলা কোস্ট গার্ডের বিশেষ অভিযানের ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে

10

‎রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী নজরুল মন্ডলের মনোনয়ন দাখিল

11

নাসিরনগরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিফাত সড়ক দুর্ঘটনায় মৃত্য

12

কারাগারে বিএনপি কর্মির মৃত্যু, গ্রেপ্তারের পর নির্যাতনের অভি

13

কেরানীগঞ্জে খেলাধুলার উন্নয়নে পীয়ারলেস ইয়ুথ ক্লাবে উপজেলা প্

14

কাজিপুরে ধানের শীষের পক্ষে সেলিম রেজার বিশাল মিছিল ও সমাবেশ

15

জেলা প্রশাসকের হাসপাতাল পরিদর্শন ও নতুন ইউনিট উদ্বোধন

16

কৃষিজমি রক্ষায় শাহরাস্তিতে রাতভর অভিযান, দুই মাটি ব্যবসায়ী দ

17

ঈশ্বরদীতে পিস্তল হাতে ভাইরাল হওয়া সেই যুবক গ্রেফতার

18

হাঁস চুরি হলে যথাযথ ব্যবস্থা নেব: রুমিন ফারহানা

19

কিশোরগঞ্জে প্রবাসী সন্তানদের শিক্ষাবৃত্তি বিতরণ

20