জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীর পৃথক দুই স্থানে দুর্ধর্ষ ডাকাতি, নগদ ১৪ লাখ টাকাসহ ৭৩ লাখ টাকার মালামাল লুট

শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা 


নোয়াখালীতে একই রাতে পৃথক দুটি স্থানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। জেলা সদরের কালিতারা বাজারে এক ব্যবসা প্রতিষ্ঠানে ও সোনাইমুড়ী উপজেলায় একটি বাড়িতে এমন দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। এসময় ডাকাত দল ব্যবসা প্রতিষ্ঠান থেকে সিন্দুকসহ নগদ ১৩ লাখ টাকা ও ৫৭ লাখ টাকার সিগারেট এবং সোনাইমুড়ী উপজেলায় একটি বাড়ি থেকে নগদ টাকাসহ ৩ লাখ ৭০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

বুধবার দিবাগত গভীর রাতে নোয়াখালী পৌরসভার ৯ নং ওয়ার্ড কালিতারা বাজার এলাকায় জি এম সন্স এর জাপান টোব্যাকো সিগারেট ডিস্ট্রিবিউশন হাউজে এবং জেলার সোনাইমুড়ীর বজরা ইউনিয়ন বগাদিয়া গ্রামের হানিফের বাড়িতে দুর্ধর্ষ এই ডাকাতি সংঘটিত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে ১০-১২ জনের  সশস্ত্র একদল ডাকাত একটি পিকআপ নিয়ে সদরের কালিতারা বাজার এলাকায় জিএম সন্স এর জাপান টোব্যাকো সিগারেট ডিস্ট্রিবিউশন হাউজে হানা দেয়। ডাকাত দল নৈশ প্রহরীসহ ঘটনাস্থলে তিনজনকে মারধর করে একটি রুমে অবরুদ্ধ করে রাখে। এরপর দুইটি গেইটের পাঁচটি তালা ভেঙ্গে ভিতরে ঢুকে  মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় তারা দুটি আলমারি দুটি টেবিল ভাংচুর করে নগদ টাকা ও একটি ল্যাপটপ নিয়ে যায়। সিন্দুকের তালা ভাঙতে না পেরে ডাকাত দল ভারী সিন্দুকটি পিকআপে তুলে নিয়ে যায়।

প্রতিষ্ঠানটির ক্যাশিয়ার গিয়াস উদ্দিন বলেন, এটি একটি পরিকল্পিত ডাকাতির ঘটনা বলে মনে হয়। এই ঘটনার সাথে এখানকার ভিতরের কেউ জড়িত থাকতে পারে। কারণ এরকম একটি স্থানে সুস্পষ্ট তথ্য ছাড়া এ ধরনের ঘটনা ঘটতে পারে না।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জিএম সন্স এর স্বত্বাধীকারী গোলাম জিলানী দিদার জানান, ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে একজন নৈশপ্রহরীসহ তিনজনকে মারধর করে হাত-পা বেঁধে একটা রুমে অবরুদ্ধ করে রাখে। তারপর তালা ও দরজা ভেঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে তাণ্ডব চালায়। সশস্ত্র ডাকাত দল নগদ ১৩ লাখ টাকা ও ৫৭ লাখ টাকার সিগারেট লুট করে নিয়ে যায়। তিনি আরও জানান খবর পেয়ে সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহান, সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিএনপি'র ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ঘটনাস্থলে পুলিশকে বলেন চোর ডাকাত ও কিশোরগ্যাং নির্মূলে বিভিন্ন এলাকায় স্থানীয়দের সাথে মিটিং করে সমন্বয় করতে। ডাকাতির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পরামর্শ দেন।

অপরদিকে, রাত দেড়টার দিকে সোনাইমুড়ীর বজরা ইউনিয়ন বগাদিয়া গ্রামের হানিফের বাড়িতে ৬-৭জনের একটি ডাকাত দল ঢোকে। এরপর ডাকাতদল পরিবারে সদস্যদের জিম্মি করে দল নগদ ১ লাখ ৩০ হাজার টাকা ও ২ লাখ ৪০ হাজার টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে বুধবার দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। লুন্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদের ধরতে চেষ্টা চলছে।  

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি, ১০-১২জনের ডাকাত দল প্রতিষ্ঠানটির তালা কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের থানায় এজাহার দিতে বলেছি। অভিযোগের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে যুবকের আত্ম হত্যা

1

প্রেমিকের প্রতারণা সইতে না পেরে মাদারীপুরে প্রেমিকার আত্মহত্

2

ঋণের টাকা প্রবাসে গিয়ে মিলেনি ভিসা, দিসে হারা ৭ যুবকের পরি

3

ব্লাড ক্যান্সার জয় করে বিসিএস ক্যাডার হলেন বাউলিয়ার প্রিয়াং

4

জয়পুরহাটে ডিবির জালে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

5

কোম্পানীগঞ্জে বিএনপির গণসমাবেশে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন

6

টাংগাইলের নাগরপুর বাজারে জামায়াতের এমপি প্রার্থী ডা.একেএম আব

7

ধাপেরহাট বাজার বণিক সমবায় সমিতির অফিস উদ্ধোধন

8

ঝিনাইগাতী ভারূয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনলাইন গেম,জুয়া ও মাদক

9

বড়মা বাইতুল কোরআন মাদ্রাসায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্

10

চট্টগ্রাম -৪ আসনের মোমবাতি প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাওলানা

11

নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না

12

আতশবাজি ও ফানুস উড়ানো বন্ধে সমাবেশ

13

দশমিনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের রিকশা ও অটো শ্রমিক সমাবেশ অ

14

রেমিট্যান্স প্রবাহের পরিমাণ বৃদ্ধির হার

15

ইসকন নিষিদ্ধের দাবীতে কুমিল্লার চান্দিয়ায় বিক্ষোভ মিছিল

16

চৌদ্দগ্রামে আল আমিন হজ্জ ট্রাভেল উদ্যোগে হজ্জ যাত্রীদের মি

17

দৌলতপুরে গ্রাম আদালত বিষয়ক ইউপি সদস্যদের আট দিনব্যাপী প্রশিক

18

বেলকুচিতে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী প্রাণীমেলার শ

19

পোরশায় উৎসব মুখর পরিবেশে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পাল

20