জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে ৪২৫ কচ্ছপ উদ্ধার

মো: ফখর উদ্দিন।।

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ৪২৫টি কচ্ছপ (কড়ি কাইট্টা) উদ্ধার করেছে উপকূলীয় বন বিভাগ।
শুক্রবার (১২  সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার চৌমুহনী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের লোকনাথ মন্দিরসংলগ্ন একটি পরিত্যক্ত ঘর থেকে কচ্ছপ গুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কচ্ছপের মধ্যে ৩২৫টি জীবিত ও ১০০টি মৃত।
জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র নোয়াখালীর বিভিন্ন এলাকা থেকে কচ্ছপ সংগ্রহ করে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে পাচারের চেষ্টা করছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা অংশ নেন। অভিযানে ৪২৫টি কচ্ছপ উদ্ধার করা হয়। ওই সময় পাচারকারীরা পালিয়ে  যায়। শনিবার দুপুরে নোয়াখালীর বনবিভাগের জলাশয়ে কিছু কচ্ছপ অবমুক্ত করা হয়। বাকি কচ্ছপগুলো দেশের বিভিন্ন জেলায় জলাশয় অবমুক্ত করা হবে।
উপকূলীয় বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আবু ইউসুফ জানান, কচ্ছপ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ অনুযায়ী সুরক্ষিত প্রাণী। এ প্রাণী শিকার, হত্যা, সংগ্রহ বা পাচার নিষিদ্ধ। জীববৈচিত্র্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে। অবৈধভাবে বন্যপ্রাণী সংগ্রহ, সংরক্ষণ বা পাচারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা বদ্ধ পরিক

1

জামালপুরে সিজারের সময় পেটে সুতা রেখেই সেলাই করার অভিযোগ

2

চুরির অভিযোগে ম্যাক্রো-বাস চালক নিহত

3

ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

4

শৈলকুপায় অতর্কিত হামলার প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবী

5

পুতিনের ‘গোপন’ বড় সন্তানের প্রথম ছবি ঘুরে বেড়াচ্ছে অনলাইনে

6

চট্টগ্রাম -৪ আসনের মোমবাতি প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাওলানা

7

রংপুর-৪ : জামায়াতের সমর্থন পেলেন এনসিপির আখতার হোসেন

8

নরসিংদীর পলাশে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

9

দিপু দাসকে পোড়ানোর আগে গাছে ঝোলানো সেই অনিককে গ্রেপ্তার করেছ

10

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় কুরআন খতম ও গ

11

ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা

12

রংপুরে তুচ্ছ ঘটনায় ৩ শিক্ষার্থীকে মারধর, সংবাদ সংগ্রহে গিয়ে

13

গাবতলীতে হত্যা মামলার এজাহারভুক্তসহ ৬ আসামি গ্রেফতার

14

৮- দলীয় জোটের চূড়ান্ত মনোনয়ন পেলেন শরীফ আব্দুল জলিল

15

টানা পাঁচ মাস রফতানি আয় নিম্নমুখী চাপে পণ্য খাত

16

প্রায় ২২ কোটি টাকার মাদক জব্দ

17

বারহাট্টা রেলওয়ে স্টেশনে প্রয়োজনীয় প্লাটফর না থাকায় যাত

18

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় দল থেকে বহিষ্কার হলেন সাবেক এমপি

19

গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা করা হয়েছে

20