Mst: Meherun Nesa
প্রকাশঃ 29-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনী অলিম্পিকসের হাস্যরসের মহড়া

 
মিয়া সুলেমান

বছরের এই সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার হইচই, তেমনি রাজনৈতিক মাঠেও চলছে নির্বাচনী প্রস্তুতির অলিম্পিক। দু’টো মিলিয়ে আয়োজন করা যেত এক ব্যতিক্রমধর্মী ইভেন্ট—নির্বাচনী ক্রীড়া প্রতিযোগিতা, যেখানে দৌড়াবে আদর্শ নয়, দৌড়াবে সুযোগ; ঝরবে ঘাম নয়, ঝরবে প্রতিশ্রুতি।
এই আসরের সম্ভাব্য ইভেন্টগুলো হতে পারে—
১. ভোট চাওয়া দৌড় প্রতিযোগিতা
ভোটার দেখামাত্রই কে আগে দৌড়ে গিয়ে কোলাকুলি, সেলফি আর “আপনি আমার আপন মানুষ” বলে আবেগ ঢালতে পারে—তার পরীক্ষা। ভোটার যত দূরে, নেতা তত বেশি দৌড়াবে। শ্বাসকষ্ট হলে অতিরিক্ত নম্বর।
২. ভোটের জন্য নেতা সাজো
“যেমন খুশি তেমন সাজো”-র আপডেট ভার্সন। সকালে ধনীর পোশাক, বিকেলে শ্রমিকের বেশ, রাতে কৃষকের লুঙ্গি। দিনে কয়বার রূপ বদলাতে পারবে—সেটাই মূল স্কোর।
৩. কান্না করে সিম্প্যাথি পাওয়ার প্রতিযোগিতা
মাইক্রোফোন হাতে কে সবচেয়ে বেশি দীর্ঘশ্বাস ফেলতে পারে, চোখের কোণে পানি আনতে পারে—তার লড়াই। অতীতের কষ্ট যত নাটকীয়, কান্নার তত নম্বর। দর্শকরাও কাঁদলে বোনাস পয়েন্ট।
৪. চেয়ার নিক্ষেপ প্রতিযোগিতা
গোলক নিক্ষেপের দেশীয় সংস্করণ। লক্ষ্যবস্তু: প্রতিপক্ষের সভামঞ্চ। কে সবচেয়ে নিখুঁতভাবে চেয়ার ছুড়ে মারতে পারে, কার চেয়ার সবচেয়ে বেশি “গণতান্ত্রিক ক্ষোভ” প্রকাশ করে—তারই জয়।
৫. হাটে হাঁড়ি ভাঙা ও গুজব ছড়ানো প্রতিযোগিতা
চোখ বাঁধা অবস্থায় হাঁড়ি ভাঙা নয়, বরং গোপন ফাইল, এডিট করা অডিও–ভিডিও আর চায়ের দোকানের গুজব ভাঙা। যে দল সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি মিথ ছড়াতে পারবে, তারা চ্যাম্পিয়ন।
৬. ডিম ছোড়াছুড়ি প্রতিযোগিতা
টার্গেট বোর্ডে প্রতিপক্ষের পোস্টার। কে কত নিখুঁতভাবে ডিম ছুড়ে লাগাতে পারে—তার হিসাব। ফাটল যত বড়, রাজনৈতিক বক্তব্য তত জোরালো ধরা হবে।
৭. ভোটারকে মুরগি বানানো প্রতিযোগিতা
মোরগ লড়াইয়ের আধুনিক রূপ। সুবিধা কার্ড, উন্নয়নের স্বপ্ন, পরকালের টিকিট, চাকরির আশ্বাস—সব মিলিয়ে কে সবচেয়ে সৃজনশীলভাবে ভোটারকে “খুশি মুরগি” বানাতে পারে। ইনোভেশন থাকলে স্বর্ণপদক নিশ্চিত।
৮. প্রতিশ্রুতি ম্যারাথন
১০০ মিটার নয়, ১০০ প্রতিশ্রুতির দৌড়। কে শ্বাস না নিয়ে সবচেয়ে বেশি প্রতিশ্রুতি দিতে পারে—সেতু, মেট্রো, স্বর্গ—সব একসাথে।
সব মিলিয়ে এই নির্বাচনী ক্রীড়া প্রতিযোগিতা প্রমাণ করবে— এখানে জয়ী হয় না সত্য, জয়ী হয় স্টান্ট।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নান্দাইলে জলাবদ্ধতা নিরসনে খাল খননের দাবিতে এলাকাবাসীর মানবব

1

সংস্কার তো বিএনপির সন্তান: মির্জা ফখরুল

2

জামালপুর-৩ প্রথম দিনেই ধানের শীষের বিশাল শোডাউন! কুলিয়ায় নেত

3

হোমনা বড় কান্দায় নাইট ক্রিকেট ফাইনালে চ্যাম্পিয়ন মদিনা জেনার

4

আদিনাথ সরকারি কলেজে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

5

শেরপুরে তিনটি সংসদীয় আসনে ১৬ জনের মনোনয়নপত্র দাখিল

6

নোয়াখালী-০১ (চাটখিল সোনাইমুড়ি) আসনে প্রার্থিতার ঘোষণা দিলে

7

বগুড়ার ধুনট উপজেলায় বিষপানে রোমেল (২৫) নামে এক যুবকের মৃত্যু

8

ঝালকাঠিতে ট্রলির ধাক্কায় নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু

9

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ

10

বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলা

11

চুনারুঘাটে মাটি ও বালু উত্তোলনে কারাদণ্ড ও জরিমানা

12

ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

13

চাঁপাইনবাবগঞ্জে অতি বৃষ্টির কারণে জেলার জনজীবন ও ফসলের ব্যাপ

14

চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির বিশেষ সাধারণ সভা অনুষ

15

বাবুগঞ্জ উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক নুর হোসেন জোমাদ্দারে

16

শরৎ শেষে এলো বর্ষা, নিয়ামতপুরে পানিতে পড়ে এক ব্যক্তির মৃত্

17

স্থানীয় পর্যটন এলাকায় ছবি তোলার নামে অসংখ্য লাল শাপলা তুলে

18

দাঁড়িপাল্লা কিন্তু স্বাধীনতার বিপক্ষে ছিল মির্জা ফখরুল ইসলা

19

ঈশ্বরদী বাইপাস স্টেশনে ট্রেনে কাটা অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

20