জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নিয়ামতপুর মডেল সপ্রাবিতে বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশ ও মেধা পুরস্কার বিতরণ

আবু সায়েম

নওগাঁর নিয়ামতপুরে নিয়ামতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫ খ্রি.) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব অ্যাডওয়ার্ড বিনোদ সরেন এবং জনাব মোঃ শফিকুল ইসলাম। এছাড়া বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, নিয়ামতপুর মডেল সপ্রাবি শুরু থেকেই মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষার্থীদের শিক্ষা অগ্রগতি, নৈতিক মূল্যবোধ ও সৃজনশীল বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে মেধা পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা এতে উচ্ছ্বাস প্রকাশ করে এবং ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করে।
অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ ও ফলাফলের স্বচ্ছতায় সন্তোষ প্রকাশ করেন। সমাপনী বক্তব্যে বিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষার্থীর জন্য দোয়া ও শুভকামনা জানিয়ে বলেন, নিয়মিত অধ্যয়ন ও সুশৃঙ্খল জীবনাচরণের মাধ্যমেই তারা দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।
ফলাফল প্রকাশ ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ সালে গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ানোর সম্ভাবনা

1

জবিতে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

2

ছাতক–দোয়ারাবাজারে ১১ দলীয় জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

3

গজারিয়ায় সন্ধ্যা নামতেই কুপিয়ে হত্যা

4

কিশোরগঞ্জে এতিম ও দুস্থ্যদের মাঝে দুম্বার মাংস বিতরণ

5

পাবনা অজ্ঞাত পরিচয়ের কিশোরের মরদেহ উদ্ধার

6

নোয়াখালীতে বাস চালানোর আড়ালে ইয়াবা ব্যবসা, চালক গ্রেপ্তার

7

এমসিপির মনোনয়ন প্রত্যাশী খুলনা ৬ গোলাম রব্বানীর সাংবাদিকদের

8

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনে ১৫ প্লাটুন বিজিবি মোতা

9

চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির ভরসা ক্লিন ইমেজ প্রার্থী সরওয়ার জা

10

৩ বিজিবির(লোগাং জোন) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়িতে বিপুল

11

ভেড়ামারায় নবম শ্রেণীর ছাত্রী তাবাসসুমের রহস্যজনক মৃ,ত্যু

12

সাবেক রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের বাড়ি ভাঙচুর

13

বিএনপি ভুল করলেও আনোয়ার ভুল করবে না

14

কয়রায় প্লাষ্টিক পলিথিন দূষন প্রতিরোধে ব্যবসায়ীদের করনীয় বিষয়

15

গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

16

বাবার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে তিন সন্তানের সংবাদ সম্মেলন

17

টাঙ্গাইলের নাগরপুরে যুব জামায়াতের বার্ষিক দায়িত্বশীল সম্মেলন

18

শমশেরনগর ডাকঘর অবহেলার আরেক নমুনা

19

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন

20