জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের ম্যাচ কবে, প্রতিপক্ষ কারা

প্রতিবেদক: এম জিশান পারভেজ।



২০২৬ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১০ দলের এই বাছাই টুর্নামেন্টে গ্রুপ পর্বে চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বাছাই অভিযান শুরু হবে।

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে দশম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরই মধ্যে ৮টি দলের জায়গা নিশ্চিত হয়েছে। নেপালে হতে যাওয়া বাছাই টুর্নামেন্ট থেকে চূড়ান্ত হবে 
বাকি ৪টি দল।

বাছাইপর্বে দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ড। ‘বি’ গ্রুপে স্বাগতিক নেপালের সঙ্গী নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও জিম্বাবুয়ে।

প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল উঠবে সুপার সিক্সে। সুপার সিক্সে অন্য গ্রুপ থেকে আসা তিন দলের বিপক্ষে খেলতে হবে। পয়েন্ট তালিকার শীর্ষ চার দল টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা পাবে। যেখানে আগেই জায়গা নিশ্চিত করেছে স্বাগতিক হিসেবে ইংল্যান্ড, ২০২৪ আসরের পারফরম্যান্সের ভিত্তিতে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ এবং র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

বাছাইয়ের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নেপালের দুটি ভেন্যুতে। একটি কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড, অন্যটি মুলপানি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড।

বাংলাদেশ দল মূল লড়াইয়ে নামার আগে নেদারল্যান্ডস ও থাইল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ার্মআপ ম্যাচ খেলবে।

গ্রুপ ‘এ’: বাংলাদেশ, আয়ারল্যান্ড, নামিবিয়া, পাপুয়া নিউগিনি ও যুক্তরাষ্ট্র
গ্রুপ ‘বি’: নেপাল, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও জিম্বাবুয়ে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিপু দাসকে পোড়ানোর আগে গাছে ঝোলানো সেই অনিককে গ্রেপ্তার করেছ

1

চট্টগ্রাম বন্দরের উদ্ভুত পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগরী জামায়

2

আদমদীঘিতে ৪র্থ শ্রেনীর ছাত্রী পালাক্রমে ধর্ষনের শিকার গ্রেপ্

3

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ

4

এক প্রার্থী নিয়ে নির্বাচনী দৌড়ে জামায়াত এগিয়ে, বিএনপিতে মনোন

5

ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে মানববন্ধন: সন্তানের পিতৃপরিচয়ের স্ব

6

কাপাসিয়ায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট–ফ

7

নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন, বিএনপির ৬ নেতা বহি

8

সাদুল্লাপুরে গণঅধিকার পরিষদের কমিটির অনুমোদন

9

বেলকুচিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

10

দেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট শাওমি

11

বানারীপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা কমিটির সভা

12

ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

13

ঝালকাঠিতে মহানবী (সা.)কে নিয়ে কটুক্তির অভিযোগে হিন্দু যুবকের

14

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ ‎ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে হত্

15

শাকসু নির্বাচনের জন্য ১৩ সদস্যের কমিশন গঠন

16

আগামীকাল ছুটিতে যা যা বন্ধ থাকবে

17

গলাচিপায় হাসান মামুনের পক্ষে উপজেলা বিএনপি সভাপতির মনোনয়ন ফর

18

গাজীপুর শিমুলতলীর কুঠির শিল্প বাণিজ্য মেলায় আলোর ঝলকানি ও মা

19

পলাশে নানা আয়োজনে বড় দিন উৎযাপন

20