জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

নলছিটিতে টিসিবি ডিলারকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ছোট প্রমর এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার (১ জুন) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী নজরুল ইসলাম হাওলাদার (৬০) বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত নজরুল ইসলাম ছোট প্রমর এলাকার মৃত গয়েজ উদ্দিন হাওলাদারের ছেলে। তিনি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ডিলার হিসেবে পণ্য বিক্রি করে বাড়ি ফিরছিলেন বলে জানান তার ছেলে সাব্বির হাওলাদার।
সাব্বির বলেন, “রাতে টিসিবির পণ্য বিক্রি করে বাড়ি ফিরছিলাম। বাবা সাইকেল চালিয়ে সামনে ছিলেন, আমি একটু পেছনে হেঁটে আসছিলাম। হঠাৎ ৫-৭ জন দুর্বৃত্ত এসে বাবার চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে ফেলে। পরে তারা বাবার কাছে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। আমাকে আক্রমণ করতে এলে আমি দৌড়ে পালিয়ে যাই।”
স্থানীয় বাসিন্দা নাজমুল হাসান টিটু বলেন, “এলাকায় এমন নৃশংসতা আগে কখনও ঘটেনি। সবাই আতঙ্কিত।”
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে যুবক আটক

1

চট্টগ্রামের প্রকৃতিতে কবি নজরুলের অনুপ্রেরণা

2

নওগাঁয় স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির সাবেক এমপি ডাঃ ছা

3

চিকিকিৎসা জন্য ৫৪ বিজিবি’র আর্থিক অনুদান প্রদান

4

কাঁচা রাস্তা পাকা করার দাবি ও উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে মহাসড়

5

লোহাগাড়ায় বিস্ফোরক মামলার এজাহারভূক্ত আসামি খোকন কান্তি নাথ

6

‎ঝালকাঠিতে জমিজমা নিয়ে বিরোধের জেরে অপপ্রচারের প্রতিবাদে সংব

7

কালিয়াকৈর মহান বিজয় দিবস উদযাপিত

8

রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটি নির্বাচন

9

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনের গ্রাম আদালত বিষয়ক পরিকল্পন

10

চাষাড়ায় যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা মাদক ব্যবসায়ীদের

11

দিনাজপুরে ১২ কোটি টাকার ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন

12

ধোবাউড়া উপজেলা পরিষদের সামনে জাল দলিল ও ভুয়া আইডি কার্ড তৈরি

13

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র সুসংহত হবে

14

মেঘনায় যানজটে বন্দি গ্রামীণ জীবন

15

বিএনপি থেকে চট্টগ্রাম ১৩ আসনে মনোনয়ন ফরম নিলেন লায়ন হেলাল উদ

16

নওগাঁর পোরশায় বিভিন্ন পোকা মাপার উপদ্রবে নাজেহাল কৃষক

17

ঢাকাস্থ কালিগঞ্জ উপজেলা সমিতির সভা অনুষ্ঠিত

18

শেরপুর (২) সংসদীয় আসনে ধানের শীষের সাম্ভাব্য প্রার্থীর মনোনয়

19

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রহিম চোরের তান্ডবে হিন্দু নারীর বা

20